Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সারনা’র স্বীকৃতি চেয়ে প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায়, মাস্টারস্ট্রোক মমতার

সন্দেহ নেই ‘সারনা’র স্বীকৃতির জন্য রাজ্য মন্ত্রীসভায় প্রস্তাব আনা মমতার মাস্টারস্ট্রোক। এর জেরে চাপে পড়ে যেতে পারে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিন্ধু সভ্যতায় যে বহুমস্তক বিশিষ্ট দেবতার সিলমোহর ও মূর্তি পাওয়া গিয়েছিল, অনেক ঐতিহাসিক তা ভাগবান শিবের আদিরূপ বলে চিহ্নিত করেন। আবার ক্ষেত্র সমীক্ষকেরা মনে করেন রাঢ় বাংলায় যে ‘ধর্মঠাকুর’-এর পুজোর প্রচলন আছে তাও কার্যত শিবেরই আরাধনা, ধর্মরাজ বা যমরাজের পুজো নয়। আবার সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাসে যে ‘টাঁড়বারো’ দেবতার কথা বার বার উঠে এসেছে সেটিকেও অনেকে ভগবান শিব বলেই মনে করেন। আসলে দেবতা মানুষের হাতে পুজিত হলেও তাঁর জন্ম মানুষেরই হাতে। মানুষের বিশ্বাসের মধ্যে দিয়ে। ঐতিহাসিক ভাবেই তাই খ্রিষ্টান, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্মের প্রবর্তকদের নাম পাওয়া গেলেও ব্যতিক্রম হিন্দু ধর্ম। কারন কে কবে এই ধর্মের প্রবর্তন করেন তার কোনও সন্ধান ঐতিহাসিক ভাবে মেলে না। আর এই জায়গাতেই এ এদেশের আদিবাসীদের(Tribal People) একটা বড় অংশের মানুষ নিজেদের ‘হিন্দু’(Hinduism) বলে মনে করেন না। তাঁদের দাবি, তাঁরা ‘সারনা’ ধর্মের(Sarna Dharma) মানুষ। তাঁরা হিন্দু নন। আর এই দাবিকেই এবার মান্যতা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার।  

স্বাধীনতার বহু আগে থেকেই আদিবাসীদের কার্যত হিন্দু সমাজের অংশ বলেই চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধর্মবিশ্বাস ও আচরণকে হিন্দু ধর্মের অংশ বলেই দেখানো হয়েছে। এমনকি সরকারি ভাবে সেটাইকেই স্বাধীনতার পরেও বজায় রাখা হয়েছে। কিন্তু দেশের পাশাপাশি বাংলায় বসবাস করা আদিবাসীদের একাংশের দাবি, তাঁরা মোটেও হিন্দু নন। তাঁদের ধর্মও হিন্দু নয়। এই কারনে সমস্ত সরকারি কাজে বা কোনওরকম ফর্ম ভরার সময় তাঁদের ‘অন্যান্য ধর্ম’ লিখতে হয়। তাঁরা শিব, কালি, দূর্গা, কৃষ্ণের পুজো করেন না। তাঁরা পুজো করেন প্রকৃতির নানা রূপকে। সেই জন্যই তাঁরা নদী, ভূমি, অরণ্যের মতো প্রাকৃতিক শক্তির পুজো করেন। তাই দীর্ঘদিন ধরেই এই আদিবাসী সমাজের অংশ তাঁদের ধর্ম ‘সারনা’-কে পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে। এবার বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সেই বিষয়ে উদ্যোগী হল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘সারনা’ ধর্মকে পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাব পরের বৈঠকে পাশ করিয়ে তা কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকারের কাছে পাঠানো হবে যাতে তা পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি পায়।

যদিও মমতার সরকারের এই প্রয়াস খুব চট করে মঞ্জুর হবে তা মনে করছেন না অনেকেই। কেননা সঙ্ঘ(RSS) বা আরএসএস-এর মতাদর্শ। তাঁরা আদিবাসীদের ধর্মকে হিন্দু ধর্মের অংশ বলেই মনে করেন। সেই জন্য ‘সারনা’-কে তাঁরা পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি দিতে নারাজ। আর সঙ্ঘের আপত্তি থাকায় মোদি সরকার যে এই বিষয়ে খুব একটা নজর দেবে এমনটাও আশা করা উচিত নয়। তবে মমতার প্রয়াস অবশ্যই রাজনৈতিক ভাবে তৃণমূলকে আগামী দিনের নির্বাচনগুলিতে সাহায্য করবে। অস্বীকার করার উপায় নেই যে রাজ্যের ৪টি জেলা আদিবাসী অধ্যুষিত। সেই সঙ্গে আরও ১০-১২টি জেলায় বেশ ভাল সংখ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। ‘সারনা’ ধর্মকে পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি না দেওয়া যদি মোদি সরকারের সিদ্ধান্ত হয় তাহলে বাংলার বুকেম বিজেপিকে(BJP) আদিবাসী ভোটা হারাতেই হবে। সেই ক্ষেত্রে লাভের দরজায় দাঁড়িয়ে থাকবে তৃণমূলই। সন্দেহ নেই ‘সারনা’র স্বীকৃতির জন্য রাজ্য মন্ত্রীসভায় প্রস্তাব আনা মমতার মাস্টারস্ট্রোক।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00