Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেট্রো ডেয়ারি মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ‘আশাহত’ অধীর

বিচারপতি জানিয়েছিলেন, মেট্রো ডেয়ারি হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়নি। আইন মেনেই প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো ডেয়ারি (METRO DAIRY) মামলায় হাইকোর্টের (HIGH COURT) রায় গিয়েছে রাজ্য সরকারের (STATE GOVT.) পক্ষে। মুখ পুড়েছে কংগ্রেস (CONGRESS) সাংসদ (MP) অধীর চৌধুরীর (ADHIR CHOWDHURY)। তবে ‘আশাহত’ হলেও হাল ছাড়েননি অধীর। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে (SUPREME COURT)। উল্লেখ্য, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। গত আ৩ জুন হাইকোর্ট খারিজ করে দিয়েছিল  অধীরের মামলা।

রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছিলেন, মেট্রো ডেয়ারি হস্তান্তরের ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়নি। আইন মেনেই প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। আর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর। উল্লেখ্য, কী কারণে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে, তা জানতে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যের সিদ্ধান্ত সঠিক। দুর্নীতির কোনও ঘটনাই ঘটেনি। রাজ্য সরকার যদি ঠিক করে কাকে কোন দামে কোনও সরকারি সম্পত্তি বিক্রি করবে সেখানে আদালতের হস্তক্ষেপের কোনও জায়গা থাকে না। একই সঙ্গে ওইদিন অধীরবাবুর মামলাটি খারিজও করে দিয়েছে আদালত। সন্দেহ নেই এই রায় অধীররঞ্জন চৌধুরীর কাছে যেমন বড় ধাক্কা তেমনি রাজ্য সরকারের কাছেও বড়সড় জয়। সব থেকে বড় কথা এই ঘটনায় অধীরবাবু যে সিবিআই তদন্ত চেয়ে এই মামলা ঠুকেছিলেন সেটিও এদিন খারিজ করে দিয়েছে আদালত। আদালত সাফ জানিয়েছে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে বলে তাঁরা মনে করেন না। 

প্রসঙ্গত, কংগ্রেসি নেতা চিদম্বরম পেশাগত ভাবে আইনজীবী। তিনি রাজ্যের হয়ে লড়েছিলেন এই মামলা। কেন্দ্রে কংগ্রেসি আমলে তিনি সামলেছিলেন অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ। আইনজীবী হিসেবেও তাঁর নাম উল্লেখযোগ্য। রাজনীতি আর ব্যক্তিগত পেশা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যেখানে হাইকম্যান্ডের আপত্তি নেই সেখানে রাজ্যের কিছু স্বঘোষিত কংগ্রেসি আইনজীবী কেন্দ্রের এই নেতাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা অধীর ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছিল। তা নিয়ে কম বিতর্ক হয়নি। যা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ক্ষুব্ধ হয়েছিলেন অধীরের ওপর।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00