Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভবানীপুরে শাহ দম্পতি খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে ওড়িশার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে। আগেই পুলিশ(Police) ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে ওড়িশার বাসিন্দা ওই ব্যক্তিকে কলকাতা থেকেই গ্রেফতার করেছে পুলিশ। মূলত টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুনের(Murder) ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুজরাটি ওই ব্যবসায়ী দম্পতির এক দূরসম্পর্কে আত্মীয় তাঁদের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিল। কিন্তু একাধিকবার সেই টাকা চাইলেও ফেরত দেয়নি সেই ব্যক্তি। ব্যবসায় মন্দার কথা বলে বারবার টাকা ফেরত দেওয়ার বিষয়টি এড়িয়ে যেতেন। এর পর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন অশোক শাহ। আর তার পরেই এই খুনের ঘটনা ঘটে। টাকা ফেরত চেয়ে চাপ দেওয়ায় এই খুনের ঘটনা ঘটল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে সম্প্রতি নিজেদের ভবানীপুরের এই ফ্ল্যাট বিক্রি করে দিতে চেয়েছিলেন গুজরাটি দম্পতি। ৬০ লাখ টাকায় নিজেদের একতলার অংশ বিক্রি করার পরিকল্পনা করে শাহ পরিবার। ১৯৯৮ সালে ভবানীপুরে ভাড়াটে হিসাবে আসে ওই পরিবার। এর পর ২০০৫ সালে বাড়িটি কিনে নেয় ওই দম্পতি। সেই বাড়িটি বিক্রি করা হয়। ব্রোকারের মাধ্যমে অশোক শাহ যে ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করেছিলেন সেই ক্রেতার সঙ্গেও পুলিশ কথা বলেছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে ভবানীপুরে নিজের বাড়িতেই খুন হন ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে,  অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয় ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে। এর পর রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। উত্তরবঙ্গ থেকে ফিরে বুধবার নিহত দম্পতির মেয়ের সঙ্গেও কথা বলে যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00