Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকাল ট্রেনের লাগেজ রাখার তাকে নিশ্চিন্তে ঘুম

মজেছেন নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাংলায় প্রবাদ বেশ প্রচলিত। প্রবাদটি যেখানে কাৎ, সেখানেই রাত। সেই জনশ্রুতি যে ষোলো আনার ওপর আঠারো আনা খাঁটি, তা আরও একবার প্রমাণিত হল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘোরাঘুরি করছে। ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক মুম্বইয়ের লোকাল ট্রেনের তাকে টানটান হয়ে ঘুমোচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি দেখে নেটিজেনরা বেশ মজেছেন। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন।

এক নেটিজেন লিখছেন, ‘ভাবাই যায় না। পৃথিবীর সব থেকে সুখী মানুষকে দেখার সৌভাগ্য হল।’ আর এক নেট নাগরিক লিখেছেন, ‘মুম্বইয়ে ট্রেনে ওঠা মানে যুদ্ধ করা। উঠতে গেলেও যুদ্ধ। নামতে গেলেও যুদ্ধ। কিন্তু তাকে যিনি শুয়ে আছেন, বোঝাই যাচ্ছে, তাঁর কোনও সমস্যা-টমস্যা নেই। এমন সুখী মানুষ পৃথিবীতে কজন আছে, তা গুণে দেখতে হবে।’ আর এক নেটনাগরিক লিখেছেন, ‘ইয়ে সমাজ হামে চ্যান সে জিনে নেহি দেগা’ (এই সমাজ আমাদের নিশ্চিন্তে থাকতে দেবে না।)’। মুম্বইতে প্রতিদিন লোকাল ট্রেন চলে ২,৩৪২টি। প্রতিদিন এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছে যান সাড়ে ৭০ লক্ষ মানুষ। বাণিজ্যনগরীর জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। বলা যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ নাগরিক যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল। যে কারণে মুম্বইয়ের লোকাল ট্রেনকে বলা হয় লাইফ লাইন। প্রতিদিন অতিক্রম করে ৩৯০ কিলোমিটার।

আরও পড়ুন ট্রেনের বগির রঙ কখনও নীল, কখনও লাল, আবার কখনও সবুজ, কারণ কি!

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

খাদ্যে মিলছে ছত্রাক, জেপ্টোর খাদ্য লাইসেন্স স্থগিত করল মহারাষ্ট্র সরকার

অবিশ্বাস্য! মহারাষ্ট্রে লড়কি বহন প্রকল্পের সুবিধা নিচ্ছেন ২২০০ সরকারি কর্মচারী

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

আদিত্য রায় কাপুরের বাড়িতে আচমকা প্রবেশ অজ্ঞাতপরিচয় মহিলার, কী হল তারপর…

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00