Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতিবেশীকে হেনস্থার প্রতিবাদে খড়গপুরে খুন বৃদ্ধ, গ্রেফতার ৩

এছাড়াও বৃহস্পতিবারের সকালে আরও ১১ জন সন্দেহভাজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বৃদ্ধের ছেলেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাইনি অপবাদ দিয়ে এক ব্যক্তিকে ও তার পরিবারকে বাড়ি ছাড়া করায় প্রতিবাদ করেন প্রতিবেশী বৃদ্ধ। আর সেই প্রতিবাদের করুন পরিণতি হল বৃদ্ধের। বেঘোরে চলে গেল প্রাণ। ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্ৰামীণ থানার খড়গপুর ২ নম্বর ব্লকের পলশা উত্তর জগৎপুর গ্ৰামে। ইতিমধ্যেই বৃদ্ধকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই, পলশার উত্তর জগৎপুর গ্রামের এক পরিবারের জামাইকে ডাইনি অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছিল। শেষমেশ তাঁদের গ্রামছাড়া করা হয়। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন দুর্গাপদবাবু নামে এক বৃদ্ধ। সেই আক্রোশেই বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় দুর্গাপদ বাবুকে। জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মাছ কিনতে বাজারে গিয়েছিলেন দুর্গাপদ টুডু নামের এক ব্যক্তি। বাজারে দেরী হওয়ায় স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে একাই ফিরছিলেন। আর তখনই পিছু ধাওয়া করেই বাড়ির কিছুটা দূরে খুন করা হয় ওই বৃদ্ধকে। এদিকে বাড়িতে ফিরতে দেরী হওয়ার ঘটনায় রাস্তায় খোঁজ চালায় ছেলেরা। তাঁদের নজরে পড়ে চাপ চাপ রক্ত। কিছুটা দূর থেকে উদ্ধার হয় বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। তাঁরা দেহ উদ্ধারের চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

বৃদ্ধের খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তোলেন এলাকাবাসীরা। তারপরেই গতকাল রাতেই তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবীন সোরেন, সঞ্জয় মাণ্ডি ও গোবিন্দ মাণ্ডি নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বৃহস্পতিবারের সকালে আরও ১১ জন সন্দেহভাজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বৃদ্ধের ছেলেরা।

বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

মর্মান্তিক! বেলেঘাটা সেলস ট্যাক্স বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বৃদ্ধের

কেন বার বার আত্মঘাতী পড়ুয়ারা? ১০ সদস্যের কমিটি গঠন খড়্গপুর আইআইটি-তে

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

‘বাড়ি থেকে টেনে নিয়ে চৌরাস্তায় মারব’, খড়্গপুরে মহিলা বিক্ষোভ নিয়ে ফের চাঁচাছোলা দিলীপ  

ভয়াবহ কাণ্ড আইআইটি-তে , ঝুলন্ত অবস্থায় উদ্ধার কর্মীর দেহ

বাংলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা কেন? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00