Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিজ্জা চেয়ে পুলিশকে ফোন তরুণীর, আসল ব্যাপার জানলে চমকে উঠবেন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফ থেকেই এই অবিশ্বাস্য কাহিনী শেয়ার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের কাছে সাহায্য চাইতে ফোন করছেন, কিন্তু মুখে বলছেন পিজ্জা অর্ডার করতে চান। সম্প্রতি এমনই একটি রহস্যজনক ফোনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ায়।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বেশ রাতের দিকে পুলিশের এমারজেন্সি নম্বরে ফোন আসে এক মহিলার। কিন্তু ফোনে নিজের বিপদের কথা বলার জায়গায় তিনি পিজ্জা অর্ডার করতে চান বলে জানান। এই ঘটনায় কার্যত হতবাক হয়ে যান পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশের তরফের যে অপারেটর ওই মহিলার ফোনটি ধরেছিলেন তিনি মহিলার দাবি শুনে রেগে যাওয়ার পরিবর্তে বিষয়টি কি সেটা খতিয়ে দেখতে চান। এরপরেই সামনে আসে আসল রহস্য। অপারেটর ওই মহিলাকে হ্যাঁ কিংবা নাতে উত্তর দিতে বলে যখন জিজ্ঞেস করেন যে, তিনি কোনও বিপদের মধ্যে রয়েছেন কিনা তখন ওই মহিলা হ্যাঁ বলেন। অর্থাৎ তিনি সত্যিই বিপদে পড়েছেন এবং সেকথা জানাতেই পুলিশকে ফোন করছেন। ওই অপারেটর এরপর সাথে সাথে ওই মহিলার লোকেশন খুঁজে বের করে জানতে পারেন যে তিনি একটি চলন্ত বাসের মধ্যে রয়েছেন। এরপরেই পুলিশ বাসটিকে থামিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। জানা যায় যে, ওই মহিলার সহযাত্রী তাঁকে বারবার হুমকি দিচ্ছিল এবং সেই কারণেই বিপদের আশঙ্কা করে তিনি পুলিশকে ফোন করেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুলিশের তরফ থেকেই এই অবিশ্বাস্য কাহিনী শেয়ার করা হয়েছে। মুহূর্তের মধ্যেই ভাইরালও হয়েছে পোস্টটি। ওই পোস্টেই পুলিশ লিখেছে, যদি কোনও পিজ্জা ডেলিভারির ফোনও আসে, তাহলে সেটা এড়িয়ে যাবেন না।  

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস! পুলিশের জালে ৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00