Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নাইজেরিয়ান যুবক ও তার সঙ্গী

কলকাতার সাইবার পুলিশের জালে দু'জনেই ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণার দায়ে গ্রেফতার হল এক নাইজেরিয়ান যুবক। তার বিরুদ্ধে ওষুধ সংস্থার কর্মী সেজে কোটি টাকা গায়েব করার অভিযোগ উঠেছে। যদিও এই কুকাজটি সে একা করেনি। তাকে সঙ্গ দিয়েছেন এক ভারতীয় মহিলা। ইতিমধ্যেই তাকেও জালে পুরেছে পুলিশ। এই দু’জনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। কলকাতার সাইবার পুলিশের জালে দু’জনেই ধরা পড়েছে। টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছে জয়েন্ট সিপি ক্রাইম।

সেখানে বলা হয়েছে যে, মহারাষ্ট্রের থানে থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দু’জনেই নিজেদের একটি ওষুধ সংস্থার কর্মী বলে পরিচয় দিয়েছিল। শুধু তাই নয়, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মেল আই-ডি-ও তৈরি করেছিল ওই নাইজেরিয়ান যুবক এবং তার সঙ্গী। যার মাধ্যমে প্রতারণা করে একজনের থেকে প্রায় ৯৯ লক্ষ টাকা হাতিয়ে নেন তারা। ঘটনাটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

সাইবার ক্রাইমের বিষয়ে জনসাধারণকে বারবরই সাবধান করেছে পুলিশ। দিন-দিন এই ধরনের অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। তাই সজাগ না থাকলে যেকোনও মুহূর্তে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে। 

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00