ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিকাশি বাজারে নাকা চেকিং – এ উদ্ধার এক কোটি টাকা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের নিকাশি বাজার(Nikashibazar) এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন এর প্রাক্কালে রাস্তায় রাস্তায় CISF এর নাকা চেকিং চলছে। শুক্রবার তমলুকের নিকাশি বাজারের কাছে একটি প্রাইভেট গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দেয়।

তাঁরা দাবি জানায়, এই টাকা তমলুক – ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের টাকা। ওই দুই ব্যক্তি নিজেদের আই কার্ড দেখালেও টাকার কোন হিসাব দেখাতে পারেন নি। টাকা বাজেয়াপ্ত করা হয় CISF এর তরফে। ঘটনা জানতে পেরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের(Ghatal Central Co-Operative Bank) চেয়ারম্যান সহ আরো বিভিন্ন আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিভিন্ন কাগজ দেখালেও সঠিক প্রমাণ পত্র না দেখাতে পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন দেখার বিষয়ক প্রশাসন এ বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেয়। বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকে।

অন্যদিকে,দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার মোটা অংকের টাকা। প্রায় চার লক্ষ টাকা উদ্ধার হয় ওই বাইক আরোহীর কাছ থেকে।এই টাকা ওই ব্যক্তি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে নজরদারি বাড়াতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে নাকা চেকিং ক্যাম্প। সারাক্ষণ টহল দিচ্ছে অত্যাধুনিক PTZ ক্যামেরা সহ SST ও FST দলের বিশেষ গাড়ি। 

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে? বড় ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক

বিজেপির আয়ু কতদিন ? নেতাজি ইন্ডোরে দিনক্ষণ বলে দিলেন মমতা

ভোটার তালিকা তৈরিতে অনলাইনের নামে জালিয়াতির শঙ্কা, রুখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]