Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্যে ইমন অভিনীত ‘শব চরিত্র’-এর পোস্টার

সঙ্গীত সাধনার পাশাপাশি সিনেদুনিয়ায় পা রেখেছেন ইমন চক্রবর্তী। বহুমুখী প্রতিভার অধিকারী ইমনের তরফে অনুরাগীদের উপহার দেওয়া হচ্ছে আগামী ওয়েব সিরিজের ফার্স্ট লুক পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্গীত সাধনার পাশাপাশি সিনেদুনিয়ায় পা রেখেছেন ইমন চক্রবর্তী। বহুমুখী প্রতিভার অধিকারী ইমনের তরফে অনুরাগীদের উপহার দেওয়া হচ্ছে আগামী ওয়েব সিরিজের ফার্স্ট লুক পোস্টার। সোশ্যাল মিডিয়ায় লঞ্চ করা হয়েছে ইমনের আগামী ওয়েব সিরিজ ‘শব চরিত্র’-এর ফার্স্ট লুক পোস্টার। সঙ্গীত জগতে তাঁর পায়ের তলার জমি তৈরি হয়ে গিয়েছে। ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারের মত খেতাব। সঙ্গীত সাধনার পাশাপাশি ইমন অভিনয়ের দিকেও ঝুঁকেছেন দেবাশিস সেন শর্মার পরিচালনায় ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ইমন চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী অভিনীত নতুন সিরিজ ‘শব চরিত্র’। যার শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। এই সিরিজে ইমনকে দেখা যাবে একজন মনোবিদের ভূমিকায়। ছবির গল্পে একজন লেখকের ভূমিকায় থাকবেন অনির্বাণ চক্রবর্তী যার চরিত্রের নাম অবিনাশ। সিরিজের গল্পে দেখানো হবে বছর ৪৫ এর লেখক অবিনাশের জীবনের টানাপোড়েনের গল্প। হঠাৎ করেই তাঁর গল্প আর বিক্রি হয় না। হঠাৎ একদিন বিক্রি বন্ধ হয়ে যায়।

তাই পাবলিশারের চাপে পড়ে সে। পাশের জীবন্ত মানুষের জীবনে গোয়েন্দার মতো উঁকি ঝুঁকি মেরে নিজের গল্প খোঁজে, যা থেকে সিনেমা বা নিতান্ত একটা ওয়েব সিরিজ হতে পারে। ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার নিষিদ্ধ প্রেমের ওমই অবিনাশের রুটিন জীবন। চায়ের দোকানে দেখা হয়ে যাওয়া পৃথিবীর অঙ্ক না মেলাতে পাড়া অঙ্কের মাস্টার কালুচরণ নাগ যখন ছেলের অঙ্কের মাস্টার হয়ে আসে তখন অবিনাশের গল্প হাতের মুঠোয় মনে হয়। কিন্তু অঙ্কের মাস্টার সব অঙ্কের হিসেব গুলিয়ে দিয়ে কিসের একটা গোপন ইঙ্গিত দেয় অবিনাশকে? গল্পের গন্ধ পায় অবিনাশ। কিন্তু গল্প এগোতে না এগোতেই একদিন হঠাৎ করে অঙ্কের মাস্টার মারা যায় আর সেখানে উপস্থিত অবিনাশ পুলিশের নেক নজরে পড়ে যায়। অলিএন্ডারের বিষ পাওয়া যায় মাস্টারের শরীরে। পুলিশ ইনস্পেক্টর দেবব্রত তদন্ত শুরু করে। কাকতালীয়ভাবে মারা যান অবিনাশের গল্পের চরিত্ররা।

এই পরিস্থিতিতে অবিনাশ তাঁর প্রেমিকার কাছে জানতে পারে এক মনোবিদ সম্পর্কে। যে চরিত্রে অভিনয় করছেন ইমন। নিজের জীবনের টালমাটাল পরিস্থিতি নিয়ে হাজির হয় অবিনাশ মৃণালিনীর কাছে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তারও। এভাবেই রহস্যে ঘেরা এক গল্প নিয়ে আসছে শব চরিত্র। অনির্বাণ চক্রবর্তী, ইমন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার, অঙ্কিতা মাঝি, রানা বসু ঠাকুর। এই সিরিজের কাহিনীকার বলাকা ঘোষ ও দেবাশিস সেন শর্মা। চিত্রনাট্য লিখেছেন আদার ব্যাপারি ও দেবাশিস সেন শর্মা। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অম্লান সাহা, শব্দ বিন্যাসে সায়ান্তন ঘোষ, সম্পাদনা কৌস্তভ সরকার, পোশাকের দায়িত্বে আছেন মেঘা চক্রবর্তী প্রমুখ।

এই সিরিজে গায়িকার বদলে অভিনেত্রী ইমন চক্রবর্তীর অভিনয় দেখার জন্য দর্শক যে উন্মুখ হবেন তা বলাই বাহুল্য। তবে অভিনয় করতে তাঁকে এই প্রথমবার দেখা যাচ্ছে না। এর আগেও একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে তাঁকে দর্শক দেখেছিলেন এক গৃহবধূর চরিত্রে অভিনয় করতে। কিন্তু বলা যায় এটা প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাজ ইমনের সিনে কেরিয়ারে।

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

আরও সুস্থ ভারত! করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

রবিবার আরও বেশি মেট্রো! বদল সময়সূচির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00