Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার আরও বেশি মেট্রো! বদল সময়সূচির

৬ মার্চ থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ১২৮টি। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে চলবে মোট ১২৪টি ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটা ধীরে ধীরে সরছে রাজ্য থেকে। তাই স্বাভাবিক হচ্ছে সমস্ত পরিষেবা। স্বাভাবিক ভাবেই নাগরিক পরিষেবায় আরও জোর দিতে বেশি সংখ্যক মেট্রো নামানো হচ্ছে। রবিবার যেখানে খুব কম মেট্রো চলত সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলেই জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে আগামী রবিবার থেকে আরও আটটি ট্রেন যোগ করা হচ্ছে। এর আগে রবিবারগুলিতে সর্বমোট ১২০টি ট্রেন যাতায়াত করত। ৬ মার্চ থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ১২৮টি। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে চলবে মোট ১২৪টি ট্রেন। বাকি চারটির শেষ গন্তব্য হবে দমদম স্টেশন।

শুধুই মেট্রোর সংখ্যা বৃদ্ধি নয় রবিবারে মেট্রোর সময় সূচিতেও বদল আনা হয়েছে। আগামী ৬ মার্চ থেকে প্রতি রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। পাশাপাশি, রবিবারে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। রবিবারের রাতগুলিতে সাড়ে দশটা পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, অবশ্যই সকল যাত্রীদের করোনা বিধি মানতে হবে। মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00