Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এনআরসি ও কোভিডে মৃতদের পরিবারে রেলে চাকরির দাবি মমতার

দেশে করোনার দ্বিতীয় ঢেউতে মৃত্যু মিছিল দেখেছিল দেশ। চিকিৎসা ও অক্সিজেনের অভাবে রাস্তাতে দাঁড়িয়েই মৃত্যু হয়েছিল সাধারণ মানুষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনার দ্বিতীয় ঢেউতে মৃত্যু মিছিল দেখেছিল দেশ। চিকিৎসা ও অক্সিজেনের অভাবে রাস্তাতে দাঁড়িয়েই মৃত্যু হয়েছিল সাধারণ মানুষদের। গঙ্গায় লাশ ভাসিয়েছিল বিহার ও উত্তরপ্রদেশ সরকার। সেই সমস্ত পরিবারদের পাশে দাঁড়াক কেন্দ্র। এছাড়াও এনআরসি-এর প্রতিবাদে দিল্লি ও উত্তরপ্রদেশের আমজনতার উপর লাঠিচার্জ কিংবা গুলি চালানো ও সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। দীর্ঘ একবছরের বেশি চলা কৃষক আন্দোলনেও মৃত্যু হয়েছে বহু কৃষকের। এই সমস্ত ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের রেলে চাকরি দেওয়ার দাবি জানালেন মমতা। উত্তরপ্রদেশের লখনউ-তে অখিলেশের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী জানিয়েছেন, ‘এনআরসি-কৃষক আন্দোলন ও করোনায় বহু মানুষ মারা গিয়েছে দেশে। রেলে প্রচুর আসন ফাঁকা রয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রেলে চাকরি দিক কেন্দ্র। শুধুই প্রতিশ্রুতি না দিয়ে এই কাজটা করুক।’

মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘উত্তরপ্রদেশের কোভিড সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। যোগীজির সরকার মানুষের মৃতদেহের সৎকার পর্যন্ত করেনি। সেই সব লাশ নদীতে ভাসিয়ে দিয়ে দায় সেরেছিল। উত্তরপ্রদেশ থেকে লাশ ভেসে এসেছিল বাংলার নদীতে। বাংলার সরকার সেই সব লাশের সৎকার করেছে পূর্ণ মর্যাদায়। আমরা কারও অমর্যাদা করি না।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00