Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ছেলে মেরেছে’, অশীতিপর বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতালের দরজা

Share:

নিজস্ব প্রতিনিধি: নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি বর্তমান সময়ের সঙ্গে যথোপযুক্ত। এই গানে প্রবীণদের অসহায়তার যে চিত্র ফুটে ওঠে, বর্তমান সমাজে সেই ছবি প্রত্যক্ষ করা যাচ্ছে। বাবা-মায়ের বয়স হওয়ার কারণে তাদের ঘরছাড়া করছে সন্তান। কখনও বৃদ্ধাশ্রম, কখনও স্টেশন, কখনও বা ফুটপাত হয়ে উঠছে এই অসহায় প্রবীণ মানুষের আশ্রয়স্থল। মাঝেমধ্যেই এই ধরনের অমানবিক ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এমনই ছবি দেখতে পাওয়া গিয়েছে আরামবাগে। গুণধর ছেলে মারধর করে বছর ৮০-র চাঁপা প্রামানিককে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিয়েছে। তারপরে থেকে খোঁজও রাখেনি সে।

জানা গেছে, আরামবাগের বছর ৮০-র ওই বৃদ্ধার ছেলে বিডিও অফিসে মায়ের মৃত্যুর খবর জানিয়ে এসেছে। সেই মা স্থানীয় একটি হাসপাতালে দরজায় বসে রয়েছেন। হাসপাতালে কাছেই জঙ্গল। সেখানে আবার শিয়ালের উপদ্রব। তার মধ্যেই দিন গুজরান করছেন অশীতিপর বৃদ্ধা। রাতেও সেখানেই কাটান বলে জানা গিয়েছে। নির্মম ও অমানবিকতার চূড়ান্ত ঘটনার চিত্র এটি। ছেলে একবারও খোঁজ নেয় না। স্থানীয় এক চায়ের দোকানদার তাকে খেতে দেন মাঝে মধ্যে। পাশাপাশি ফুরফুরা ব্লক গ্রামীণ হাসপাতালের এক রাধুনী ভাত খেতে দেন। হাসপাতালের পক্ষ থেকে সেই ভাত দেওয়া যাবেনা বলে জানানো হয়েছে। পরে এক স্থানীয় মহিলা তাঁর পাশে দাঁড়িয়েছেন। অসহায় ওই বৃদ্ধা যাতে সরকারি সাহায্য পান তারই চেষ্টা চালানো হচ্ছে।

সূত্রের খবর, স্বামী বহু বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকেই বৃদ্ধার অবস্থার অবনতি হয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ভিডিও অফিস স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। ওই বৃদ্ধা জানিয়েছেন, ছেলে বউমা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাড়ির দলিলও কেড়ে নেওয়া হয়েছে। একবার বার্ধক্য় ভাতা পেয়েছিলেন। কিন্তু সেটাও পরে আর পাননি। বিডিও অফিস থেকে দেওয়া হবে জানানো হলেও পাননি।

 

নতুন মায়েদের বার্তা দিতে গ্রামীণ হাসপাতালে স্ত্রীয়ের প্রসব করালেন স্বাস্থ্য আধিকারিক

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

সুখবর! স্বাস্থ্যসাথী কার্ডে এবার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, নিখরচায় জটিল রোগের চিকিৎসা

চিকি‍ৎসার নামে বেসরকারি হাসপাতালের ‘বেওসা’য় রাশ টানতে কড়া বিল আনছে রাজ্য

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী, সতর্ক থাকার নির্দেশ

বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, নতুন করে আক্রান্ত ১১

মহিষাদলে পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, স্থানীয়দের মারে জখম চালক

মাতৃদিবসের প্রাক্কালেই এক সঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন তরুণী

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00