Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কৌন বনেগা ক্রোড়পতি’র নয়া সিজনে প্রথম কোটিপতি CISF আধিকারিক আদিত্য কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছোট পর্দায় ফের শুরু হয়েছে ভাগ্য বদলে দেওয়ার রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সংস্করণ। আর নয়া সংস্করণ শুরুর পাঁচ দিনের মধ্যেই প্রথম কোটিপতি হলেন সিআইএসএফের আধিকারিক আদিত্যকুমার। কোটি টাকা জেতার সঙ্গে সঙ্গেই নিজের জীবনের সংগ্রাম কাহিনি দর্শকদের শুনিয়েছেন উর্দিধারী আদিত্য। এখন প্রশ্ন, এক কোটি টাকা জয়ী সিআইএসএফ আধিকারিক কি সাত কোটি টাকা জিততে পারবেন? ওই প্রশ্নের জবাব জানতে পরবর্তী এপিসোডের দিকে নজর রাখতেই হবে।

গত ১৬ বছর ধরে ছোট পর্দায় রাজত্ব করে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। বিগ বি অমিতাভ বচ্চনের অসাধারণ সঞ্চালনা আর বহু মানুষের ভাগ্য বদলে দেওয়ার পিছনে বিশেষ ভূমিকা রাখার কারণে রিয়েলিটি শো’টি দারুণ জনপ্রিয়। গত ১১ অগস্ট থেকে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সংস্করণ। বুধবার (২০ অগস্ট) জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রামে’ সনি টিভির তরফে শোয়ের একটি প্রোমো আপলোড করা হয়েছে। ওই প্রোমোতে দেখা যাচ্ছে, প্রতিযোগীর আসনে বসা সিআইএসএফ আধিকারিক আদিত্য কুমারের উদ্দেশে বিগ বি বলছেন ‘আপনি এক কোটি টাকা জিতেছেন।’ এর পর নিজের আসন ছেড়ে উঠে গিয়ে কোটি টাকা জয়ী প্রতিযোগীকে বলছেন ‘আপনি আমার গলা জড়িয়ে ধরুন’।

প্রোমোতে আদিত্যকে শিক্ষার গুরুত্ব নিয়ে বলতে শোনা গিয়েছে। বিগ বি’কে তিনি বলেছেন ‘শিক্ষার আলাদা এক গুরুত্ব রয়েছে। সেই কারণেই তো আজ আমি এখানে পৌঁছেছি এবং আপনার সামনে বসে রয়েছি।’ নিজের জীবন সংগ্রামের কাহিনি তুলে ধরে আদিত্য বলেছেন ‘আজ আমি যেখানে পৌঁছেছি, সেই যাত্রা পথ সহজ ছিল না। বন্ধুবান্ধবদের সঙ্গ ত্যাগ করে একটা ছোট্ট ঘরে নিজেকে এক বছরের বেশি সময় ধরে বন্দি করে রেখেছি। পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি।’

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

ফোনে আর শোনা যাবে না অমিতাভের কন্ঠে সাইবার সচেতনতার বার্তা, হঠা‍ৎ কি হল?

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

‘কুলি’র সেটে অমিতাভকে ঘুষি মেরে ৬ বছর বেকার ছিলাম: পুনীত ইসার

১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

চোখের জলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ২৫ বছরের সফর শেষ করলেন বিগ বি

অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন, কী করবেন তাও জানালেন বিগ বি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00