Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখের জলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ২৫ বছরের সফর শেষ করলেন বিগ বি

বুধবার শেষ হচ্ছে জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর ১৬ তম মরসুম। ভাঙা ভাঙা কন্ঠে শোকে বিদায় জানালেন শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার শেষ হচ্ছে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৬ তম মরসুম। ভাঙা ভাঙা কন্ঠে শোকে বিদায় জানালেন শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন। শোয়ের শুরু থেকেই সঞ্চালক হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন অমিতাভ বচ্চন। তাই তিনি। ছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’-শো ভাবাই যায়না। প্রত্যেক মরসুমেই তাঁর সঞ্চালনা মুগ্ধ করে সকলকে। শুধু তাই নয়, প্রতিযোগীদের সঙ্গে তাঁর বাতালাপ, জীবনের নানা অজানা তথ্য প্রকাশ্যে আনা, সবটাই শুনতে উৎসুক ভক্তরা। বুধবার (১২ মার্চ) ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ১৬ তম মরসুমের শেষ পর্বের সম্প্রচার হবে। ইতিমধ্যেই শোয়ের প্রোমো শেয়ার করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। যেখান অভিনেতাকে চোখের জলে সবাইকে বিদায় জানাতে দেখা গিয়েছে।

পাশাপাশি কেবিসি-র ২৫ বছর জার্নি শেষ করলেন নায়ক। বোধ হয়, KBC-র আগামী মরসুম থেকে সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না অভিনেতাকে। যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্যে খারাপ খবর। ভিডিওতে তিনি কেবিসি কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এবং বলেছেন, শোয়ের প্রাক্কালে বিজ্ঞাপনে খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখতে তিনি বলতেন আর মাত্র ১-২ দিন বাকি আছে। এরপরেই তাঁরা হটসিটে বসবেন। কিন্তু আর এই কথা বলতে পারবেন না অভিনেতা। কারণ এটাই তাঁর কেবিসি অধ্যায়ের শেষ। বিদায় নিচ্ছেন তিনি। তিনি মনে করেন, তিনটি সুপার পাওয়ারের কারণ আজ পর্যন্ত তিনি শোয়ের সঞ্চালক ছিলেন। তাঁরা হলেন শোয়ের প্রতিযোগী, সামনের দর্শক, এবং ঘরে বসে থাকা দর্শক।

প্রতিটি পর্বের শুরুতেই তিনি ভাবতেন, এবারও কি দর্শকরা তাঁকে আগের মতো ভালবাসা দেবেন? কিন্তু প্রতিটি রাইন্ডের শেষে তিনি বুঝতে পারেন প্রত্যাশার থেকেও তাঁকে বেশি ভালোবাসা দেয় ভক্তরা। এতকিছু নিয়ে তিনি শো থেকে বিদায় নিচ্ছেন। এদিন দর্শকদের সামনে হাত জোড় করে ধন্যবাদ জানান। তবে টুইস্ট এখানেই, তিনি বিদায় নিচ্ছেন না, KBC – র ১৭ তম সিজনে আবারও সঞ্চালক হিসেবে আসবেন। প্রতিশ্রুতি দিয়ে গেলেন ভক্তদের। আর তাতেই স্বস্তি পেলেন ভক্তরা।কারণ শুরু থেকেই জল্পনা ছিল যে, অভিনেতাকে আর ১৭ তম সিজনে দেখা যাবেনা। কিন্তু ভক্তদের আশা না ছাড়ার আবেদন রেখে গেলেন মেগাস্টার। এ বছরে ৮২ বছরে পদার্পণ করবেন অভিনেতা। বয়সকে তুড়ি মেরে এখনও ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন বিগ বি, আর অনুপ্রাণিত তাঁর সকল ভক্তরা।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র নয়া সিজনে প্রথম কোটিপতি CISF আধিকারিক আদিত্য কুমার

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

ফোনে আর শোনা যাবে না অমিতাভের কন্ঠে সাইবার সচেতনতার বার্তা, হঠা‍ৎ কি হল?

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

‘কুলি’র সেটে অমিতাভকে ঘুষি মেরে ৬ বছর বেকার ছিলাম: পুনীত ইসার

১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন, কী করবেন তাও জানালেন বিগ বি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00