Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান! উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন? রবিবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু রেল

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই দুর্গাপুজো। পুজোর আগে এবং ওই সময় অনেকেই ঘুরতে যান। ঘুরতে যাবার প্রথম পছন্দই অনেকের উত্তরবঙ্গ। পুজোর আগে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের দুঃসংবাদ শোনাল ভারতীয় রেল। একাধিক উত্তরবঙ্গের ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে। ট্রেনের টিকিট বের হতেই হটকেকের মত সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু একাধিক ট্রেন বাতিল হয়ে যাওয়ায় মুষরে পড়েছেন পর্যটকরা।

সূত্রের খবর, নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে সংষ্কারের কাজ। এই সংস্কার করার জন্যই এতগুলো ট্রেন বাতিল করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে। সংস্কারের কাজ সম্পন্ন হয়ে গেলে ফের যাত্রাপথ আগের মতই হবে বলে মনে করা হচ্ছে।

বাতিল করা হয়েছে, ১৭-২০ অগস্ট  ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার, ১৭-২০ অগস্ট ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার, ১৭-২০ অগস্ট ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস, ১৭-২০ অগস্ট ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস। ১৯ অগস্ট ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ, ২০ অগস্ট ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ, ১৩-২০ অগস্ট ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার, ১৩-২০ অগস্ট আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস। যাত্রা বদল করা হয়েছে ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। ১৯ অগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে ট্রেনটি।  ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ২০ অগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।

শুধুমাত্র দূরপাল্লার ট্রেন বাতিল বা পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে তা নয়। এর প্রভাব পড়েছে টয়ট্রেনও। উত্তরবঙ্গে ঘুরতে গেলে টয়ট্রেন একটি নস্টালজিয়া। নির্দিষ্ট জায়গা থেকে টয়ট্রেনের টিকিট কেটে এটি চড়েন অনেকেই। কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে সংস্কার করার জন্য টয়ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে। ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেনটি ১৯ অগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে।

সুখবর, দিঘার পর্যটকদের জন্য নববর্ষের আগে বিশেষ উপহার

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

বৃষ্টির মধ্যেই ট্রেন অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত পরিষেবা

ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

দোলের দিন মেট্রো কখন চলবে জেনে নিন

শিয়ালদহ মেইন শাখায় যান্ত্রিক ত্রুটি, বিপাকে নিত্যযাত্রীরা

বছরের প্রথমদিনই দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন

ঘন কুয়াশায়  রাজধানীতে ব্যাহত ২৩ ট্রেন পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00