ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ প্রার্থী কে? ১২ অগস্ট ঘোষণা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পদত্যাগী জগদীপ ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ’র প্রার্থী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সংসদ ভবনে এনডিএ’র সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ অগস্ট এনডিএ’র প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

সংসদের চলতি অধিবেশন শুরুর দিনেই আচমকা ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তার ওই ইস্তফা জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সূত্রের খবর, একাধিক ইস্যুতে শাসকদল বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিলেন ধনখড়। ফলে তাঁকে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই নির্দেশ পাওয়ার পরেই কালবিলম্ব না করে ইস্তফা দিয়েছিলেন ‘অপমানিত’ ধনখড়। তাঁর জায়গায় নয়া উপরাষ্ট্রপতি নির্বাচিত করতে আগামী ৯ সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। ওই ভোট ঘিরে ইতিমধ্যেই শাসক জোট এনডিএ ও বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব ত‍ৎপর হয়েছে। আজ বৃহস্পতিবার রাতেই ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ওই বৈঠকে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধনী’ নিয়ে আলোচনার পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা হবে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোট দিতে পারেন। সংসদের দুই কক্ষের শক্তির নিরিখে এনডিএ’র প্রা্র্থীর জয় নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু তিন বছর আগে জগদীপ ধনখড় যত সাংসদের সমর্থন পেয়েছিলেন এবার ততটা সমর্থন পাবেন না এনডিএ প্রার্থী। তাছাড়া রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছেন, দলের কোনও প্রবীণ নেতা কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কোনও অনুসারীকে প্রার্থী করতে। বেশ কয়েকজনের নাম নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। যেহেতু বিজেপির কেউ উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন তাই এনডিএ’র শরিক দলগুলির তরফ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]