নিজস্ব প্রতিনিধি: সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে রুচিহীন মন্তব্য করেছিলেন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মৌলভী সাজিদ রাশিদি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট সাজিদের ওই রুচিহীন মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন সপা থেকে শুরু করে বিভিন্ন দলের মহিলা সাংসদ ও নেত্রীরা। এমনকি এফআইআর-ও দায়ের করা হয়েছে। এবার এক মহিলা সাংসদকে নিয়ে রুচিহীন মন্তব্য করার দায়ে একটি টিভি চ্যানেলের স্টুডিওর মধ্যেই সমাজবাদী পার্টির সমর্থকদের হাতে চড় থাপ্পড় খেলেন সাজিদ। ওই চড় খাওয়ার পরেই প্রাণ নিয়ে দৌড়ে আশ্রয় নিলেন নিরাপদ জায়গায়।
কি নিয়ে বিতর্ক?
গত মাসে রাজধানীতে সংসদ ভবনের কাছেই একটি মসজিদে গিয়েছিলেন অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হোসেন। মসজিদের ভিতরে থাকাকালীন মাথায় কোনও আচ্ছাদন ছিল না অখিলেশ পত্নীর। অর্থাৎ মাথা ঢাকা দেওয়া ছিল না। ওই ছবি পোস্ট করেই ডিম্পলকে বিঁধেছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান। তার পরেই আচমকা আসরে অবতীর্ণ হন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মাওলানা সাজিদ রাশিদি। ডিম্পলকে অশালীন ও রুচিহীন ভাষায় আক্রমণ করেন। এমন শব্দ ব্যবহার করেন যা মুখেও আনা যায় না।। রাশিদির শব্দচয়ন নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও নিজের অবস্থানে অনড় থাকেন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মৌলভী। সোমবারই একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যা বলেছি, বেশ করেছি। আবারও বলব।’
মঙ্গলবার (২৯ জুলাই) নয়ডায় এক টিভি চ্যানেলের স্টুডিওতে এ সংক্রান্ত বিতর্কে অংশ নিতে হাজির হয়েছিলেন রাশিদি। বিরতির সময়ে আচমকাই সমাজবাদী পার্টির দুই সমর্থক মঞ্চে দাঁড়ানো রাশিদির উপরে চড়াও হন। চড়-থাপ্পড় মারতে শুরু করেন। ওই চড় খেয়ে ‘চাচা আপন প্রাণ বাঁচা’র ধাঁচে পালিয়ে যান নারী বিদ্বেষী মৌলভী। নিমিষেই ওই ঘটনার বিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক নেটা নাগরিক রাশিদিকে চড় মারার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা যে তালিবানি আফগানিস্তান নয়, তা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন ছিল মোল্লা রাশিদিকে।’
समाजवादी पार्टी की सांसद डिम्पल यादव जी के ऊपर अभद्र टिप्पणी करने वाले मौलाना साजिद रशीदी मे लगे तमाचे, गौतमबुद्धनगर के सपा नेता कुलदीप भाटी ने उड़ाए मौलाना के ऊपर तमाचे, फिलहाल मौलाना की सेहत मे सुधार है!! pic.twitter.com/Lw3fdvLWSr
— Adv Vipin Nagar (@VipinNagarX) July 29, 2025