‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: পহেলগাঁওয়ে চোখের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন স্বামীকে। মধুচন্দ্রিমায় গিয়ে সিঁথির সিঁদুর হারিয়েছেন। বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই পড়তে হয়েছে বৈধব্যের সাজ। স্বামী হারানোর একরাশ যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্যা দ্বিবেদী। এবার মাত্র তিন মাসের মধ্যেই পহেলগাঁওয়ের ক্ষত ভুলে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক হাত নিয়েছেন শুভমের স্ত্রী। একরাশ হতাশা উগরে দিয়ে বলেছেন, ‘মাত্র তিন মাসের মধ্যে এত বড় নারকীয় ঘটনা ভুলে গেলেন বোর্ড কর্তারা। যে পাকিস্তান ভারতের ২৬ জন মেয়ের সিঁথির সিঁদুর মুছে দিল, তাদের সঙ্গে ক্রিকেট খেলতে এত আগ্রহী কেন? এটা লজ্জাজনক ছাড়া আর কিছু নয়।’

চলতি বছর এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি হবে দুই চিরশত্রু। কোনও অঅঘটন না ঘটলে ফের সুপার ফোরেও মুখোমুখি হওয়ার কথা দুই দেশের। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে দেশের ২৬ নিরীহ নাগরিকের প্রাণ যাওয়ার পরেও কীভাবে সন্ত্রাসীদের আশ্রয়দাতা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে সম্মতি জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অবিলম্বে ওই সিদ্ধান্ত বদলানোরও দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনরা।

যদিও ভারতীয ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনেকে আবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অন্যায়ের কিছু দেখছেন না। রাজনীতিকে ক্রিকেট বা অন্য কোনও খেলার মাঠে টেনে আনার উচিত নয় বলেও দাবি করেছেন তারা। কিন্তু ওই জ্ঞানগর্ভ ভাষণে ক্ষুব্ধ কানপুরের ব্বসায়ী শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্যা। তাঁর কথায়, ‘গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তারা কী অব্যক্ত যন্ত্রণা নিয়ে প্রতিটি সেকেন্ড-মিনিট কাটাচ্ছেন, তা বাকিরা বুঝবেন না। ওই নারকীয় ঘটনার মাত্র তিন মাস কেটেছে।। এর মধ্যেই সব কিছু ভুলে যাওয়া হল? খেলাটাই মুখ্য হয়ে গেল? ২৬ জনের প্রাণ বিসর্জন গৌণ হয়ে দাঁড়াল?’ পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে খেলতে নামার বিষয়টি নিয়ে বিসিসিআইকে ফের ভেবে দেখতে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]