নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা হিসেবে তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও সফল তামিল সুপারস্টার কমল হাসান। আজ থেকে রাজনৈতিক খাতে নতুন জার্নি শুরু করলেন কমল হাসান। গত ৬ জুন তামিলনাড়ু সচিবালয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ত্যালিন, উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, ভিসিকে নেতা থোল, থিরুমাভালাভান, তামিলনাড়ু কংগ্রেস প্রধান সেলভাপেরুনথাগাই, ডিএমকে-এর সহযোগীদের উপস্থিতিতে কমল হাসান তাঁর মনোনয়ন জমা দিয়েছিলেন। আসলে ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায়, রাজ্যসভায় একটি আসন জয়ের জন্য একজন প্রার্থীর ন্যূনতম ৩৪ ভোট প্রয়োজন ছিল। সেই কারণেই কমল হাসানকে রাজ্যসভায় সাংসদ করা হল। এবং আজ তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তামিল ভাষাতেই শপথ নিয়েছেন।
এই মুহূর্তে ডিএমকে-নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের (ডিএমকে-১৩৩, কংগ্রেস-১৭, ভিসিকে-৪, সিপিআই-২, সিপিএম-২) ১৫৮ জন বিধায়ক রয়েছে। তবে জোটটি আরও চারটি আসন পাওয়ার জন্য দল সাজাচ্ছে। তবে কমল হাসানের মাক্কল নিধি মায়াম (এমএনএম) দলটী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, পরিবর্তে তামিলনাড়ুতে DMK নেতৃত্বাধীন জোটকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, এমএনএম মোট ভোটের ২.৬২% পেয়েছিল। ১২ জুন, এমএনএম সভাপতি কমল হাসান এবং আরও পাঁচজন তামিলনাড়ু থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। চেন্নাই সচিবালয়ে রিটার্নিং অফিসার সুব্রামণি তাদের নির্বাচনী শংসাপত্র প্রদান করেছিলেন। নির্বাচিত অন্য পাঁচজন হলেন ডিএমকে-র কবি সালমা (এ রোক্কাইয়া মালিক), এসআর শিবালিঙ্গম, পি উইলসন (যিনি তার দ্বিতীয় মেয়াদে প্রবেশ করেছেন), এআইএডিএমকে-র আইএস ইনবাদুরাই এবং ধনপাল। তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ত্যালিন এবং অন্যান্য সাংসদরা সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অবশেষে প্রবীণ অভিনেতা এবং মক্কল নিধি মায়াম (MNM)-এর প্রতিষ্ঠাতা কমল হাসান শুক্রবার রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন। যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতিতে তাঁর কার্যক্রম শুরু করলেন। নয়াদিল্লিতে শপথ গ্রহণ করেছেন তিনি। অনুষ্ঠানের জন্যে গতকাল বৃহস্পতিবার চেন্নাই থেকে দিল্লিতে উড়ে গিয়েছিলেন কমল হাসান। উচ্চকক্ষে অভিনেতার প্রবেশ ডিএমকে-এর নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের (এসপিএ) অংশ হিসেবে, তামিলনাড়ুতে ক্ষমতাসীন জোটের সঙ্গে এমএনএমের জোটকে আরও দৃঢ় করল। বছরের পর বছর ধরে, হাসান শাসন সংস্কার, বিজ্ঞান-ভিত্তিক নীতি এবং ন্যায়সঙ্গত শিক্ষার পক্ষে খ্যাতি অর্জন করেছেন। তবে এবার রাজনৈতিক পর্যবেক্ষকরা আশা করছেন যে, তিনি জাতীয় মঞ্চে এই বিষয়গুলিকে আরও প্রশস্ত করার জন্য এবার নতুন ভূমিকায় প্রবেশ করবেন। আজ সংসদে তার প্রথম ভাষণটি বুদ্ধি, স্বচ্ছতা এবং সামাজিক চেতনামণ্ডিত ছিল। কমল হাসানের মক্কাল নিধি মায়াম (এমএনএম) ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রায় ৪% ভোট পেয়েছিল, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সময় হাসান কোয়েম্বাটোর দক্ষিণে অল্পের জন্য হেরে যায়। যদিও দলটি ২০২৪ সালের সাধারণ নির্বাচন বাদ দেয়, তবুও তারা আনুষ্ঠানিকভাবে এই বছরের মার্চ মাসে এসপিএতে যোগ দেয় – যা হাসানের রাজ্যসভায় মনোনয়নের পথ প্রশস্ত করেছে।