Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগডোগরাতে মৃত বাবার দেহ আগলে বসে রইল ছেলে, সাহায্যে এগিয়ে এলো না কেউই

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:এ এক চরম অমানবিক চিত্র। শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় থানার থেকে ঢিল ছোড়া মাত্র ৫০ মিটার দূরত্বে বাবার মৃতদেহ আগলে বসে রইল নাবালক ছেলে(Minor Boy)। থানায় ও পঞ্চায়েত(Panchayet) কার্যালয়ে সাহায্য চাইতে গেলেও সাহায্য না পেয়ে দীর্ঘক্ষণ রাস্তাতেই বসে রইল অসহায় ছেলেটি। এই ঘটনায় রীতিমত পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মৃতের […]

বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়ায় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা

নিজস্ব প্রতিনিধি,কাজিগ্রাম: এলাকায় রমরমিয়ে চলছিল জুয়ার আসর। গ্রামবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। ভেঙে ফেলা হয়েছিল বেআইনি মদ এবং জোয়ার আসর। সেই আক্রোশে এবারে পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হল থানায়। আর এতেই বিক্ষোভে ফেটে পড়লেন গোটা গ্রামের মহিলারা। প্রতিবাদের সোচ্চার হলেন মালদহের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের(Kajigram Panchayet) […]

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, থাইল্যান্ডের সাত প্রদেশে না যেতে পর্যটকদের পরামর্শ ভারতীয় দূতাবাসের

নিজস্ব প্রতিনিধি: শুরুটা হয়েছিল মে মাসের শেষের দিকে। তার পরে উত্তেজনা খানিকটা প্রশমিত হলেও পুরনো এক শিবমন্দিরের মালিকানা কার তা নিয়ে প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পড়শি দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত ৪৮ ঘন্টায় দুই দেশের সেনার মধ্যে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১৬ জনের বেশি। ভিটেমাটি ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছেন আরও লক্ষাধিক। সঙ্ঘাত থামার কোনও লক্ষণই […]

৪৮ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ, বাংলা সহ পাঁচ রাজ্যে ‘রেড অ্যালার্ট’ মৌসম ভবনের

নিজস্ব প্রতিনিধি: বাংলা সহ ৫ রাজ্যে রেড অ্যালার্ট জারি করল দিল্লির মৌসম ভবন। আগামী ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে দুর্যোগ। ছ থেকে সাত দিনের মধ্যে কেরল, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ,তেলেঙ্গানা এবং ছত্তিশগড়(Chattrishgar) সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে। প্রবল বৃষ্টিপাতের সর্তকতা দেওয়া হয়েছে ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কঙ্কন গোয়া ও মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, এইসব রাজ্যে। ভারী […]

দ্রাবিড়-কালিসের পর এবার পন্টিংয়ের কুর্সি দখল করলেন রুট

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে একের পর এক মাইলফলক গড়ছেন ইংলিশ ব্যাটার জো রুট। শুক্রবার (২৫ জুলাই) চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে নিজের ৩৮তম শতরান পূর্ণ করার খানিকবাদেই টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারী ব্যাটার হিসাবে রিকি পন্টিংকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন। যে দুরন্ত ছন্দে রয়েছেন ৩৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার তাতে […]

৩৮তম টেস্ট শতরানের মালিক হলেন রুট, চালকের আসনে ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: অপ্রতিরোধ্য জো রুট। শুক্রবার (২৫ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে নিজের ৩৮তম শতরান পূর্ণ করলেন ৩৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার। বৃহস্পতিবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের শেষে জাক ক্রিলি ও বেন ডাকেটের অসাধারন ব্যাটিংয়ের সৌজন্যে দুই উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল ইংল্যান্ড। শুক্রবার (২৫ জুলাই) তৃতীয় […]

কথা দিয়েছিলেন মমতা, সন্দেশখালি স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ শুরু

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ২০২৬-এ আধুনিক হাসপাতাল পাবে সন্দেশখালি। ৩০ শয্যা থেকে ৬০ শয্যায় রূপান্তরিত হল ব্লক হাসপাতাল।  সন্দেশখালি খুলনা ব্লক হাসপাতালের(Sandeshkhali Block Hospital) ভিত্তি স্থাপন হল ।আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে প্রান্তিক মানুষেরা ।কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ৮ কোটি টাকা বরাদ্দ তার ভিত্তি স্থাপনের কাজ শুরু হল শুক্রবার থেকে। ২০২৬-এর ফেব্রুয়ারি মধ্যে হাসপাতালে সব রকম […]

শুরু যুদ্ধ, কম্বোডিয়ার সীমান্তে জরুরি অবস্থা জারি থাইল্যান্ডের

শুক্রবার সন্ধ্যায়, থাইল্যান্ডের একজন সামরিক সীমান্ত কমান্ডার কম্বোডিয়ার সীমান্তবর্তী আটটি জেলায় জরুরী অবস্থা জারি করেছে।

চার মূর্তির চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ এবং জো রুট-এই চার মূর্তির অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের প্রথম ইনিংসকে টপকে গেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৩৫৮ রান। ৮৬.৫ ওভারেই চার উইকেট হারিয়ে ওই রান টপকে যায় স্বাগতিক দেশ। ক্রিজে অপরাজিত রয়েছেন জো রুট (৮৩) ও অধিনায়ক বেন স্টোকস (৪)। বৃহস্পতিবার […]

‘অপরাজিতা’ বিলে কেন্দ্রের সায় না মেলায় বিধানসভায় ফেরত পাঠালেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র। ওই বিলের বেশ কিছু লাইন নিয়ে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলেছে কেন্দ্র। অপরাজিতা বিলে সবুজ সংকেত দেয় না কেন্দ্র। কেন্দ্র থেকে অপরাজিতা বিল ফেরত পাঠানো হয় রাজভবনে(Rajbhavan)। এরপর রাজভবন থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস(Govonor C V Anand Bose) বিল ফেরত পাঠাযন বিধানসভায়। এই অপরাজিতা বিলে ৬৪ ৬৫ […]

নিম্নচাপ বাংলাদেশে সরলেও কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ চলবে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুর্যোগ চলবে। নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে গেলেও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী কয়েক দিন। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন, ২৫,২৬,২৮,২৯ ,৩০ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ২৮ ২৯ ৩০ বৃষ্টি হবে। শুক্রবার […]

দ্রাবিড়-কালিসকে টপকে গেলেন রুট, সামনে শুধু শচিন-পন্টিং

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ইতিহাস গড়লেন ইংলিশ ব্যাটার জো রুট। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানকারীর তালিকায় ভারতের মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড় ও প্রোটিয়া ব্যাটার জাক কালিসকে টপকে তিন নম্বরে উঠে এলেন। তাঁর সামনে এখন শুধু রয়েছেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিং। টেস্ট ক্রিকেটে সর্বাধিক […]

অসহ্য যন্ত্রণা! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইলেন ইন্দোরের শিক্ষিকা

শরীরে প্রচুর যন্ত্রণা, আর সইতে না পেরে ইচ্ছামৃত্যুর আবেদন জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দ্বারস্থ হলেন ইন্দোরের এক মহিলা।

অবসরের পদ সরকারি পদ গ্রহণ করবেন না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবসর গ্রহণের পর ‘উপঢৌকন’ হিসাবে সরকারের দেওয়া কোনও পদ গ্রহণ করবেন না বলে জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আজ শুক্রবার (২৫ জুলাই) অমরাবতী জেলায় নিজের জন্মস্থান দারাপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে ওই কথা জানান তিনি। অবসর জীবনে নিজের জন্মস্থান দারাপুর, অমরাবতী এবং নাগপুরে সমাজকল্যাণমূলক কাজকর্মে বেশি করে জড়িত থাকতে চান […]

পুঞ্চেতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ‘অগ্নিবীর’, আহত ২ সেনা জওয়ান

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের বিস্ফোরণ কাশ্মীরে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন। আহত আরও দু’জন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সেনা জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে X হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। তাতে লেখা, “#GOC #WhiteKnightCorps 7 JAT রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তিনি […]

ডোমকলে বসে ডিজিটাল ডাকাতির ছক, গ্রেফতার ঝাড়খণ্ডের ৩ পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকলে বসেই চলছিল ডিজিটাল ডাকাতির চক্র। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের(Jharkhand) ৩ ব্যক্তি। সেই চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা । বৃহস্পতিবার গভীর রাতে ডোমকলে হানা দিয়ে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সকলেই ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। ১৮ জুলাই […]

৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের বিস্ময়কর প্রত্যাবর্তনে হতবাক ক্রিকেট বিশ্ব

বয়স চল্লিশ ছাড়িয়েছে, হয়েছে ৪১! এই বয়সেও দুরন্ত ঘোড়ার মতো ছুটছেন তিনি। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলছেন তিনি।

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছিতে বিজেপি নেতা ও অভিজিৎ সরকার খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম অভিযুক্তের তালিকায় হয়েছে। শুক্রবার পরেশ পালের আগাম জামিন মামলার শুনানিতে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। আদালতের পর্যবেক্ষণ তদন্তকারীরা সঠিকভাবে তদন্ত করছেন না। এই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। এই মামলায় গত ২ জুলাই […]

ফের ওড়িশা, লাগাতার ধর্ষণে সন্তানসম্ভবা নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা অভিযুক্ত দুই ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি, কটক: বারবার শিরোনামে ওড়িশা। যে রাজ্যে অবস্থিত জগন্নাথ ধাম, সেই রাজ্যেই ভুলুণ্ঠিত নারীর সম্মান। ওড়িশার জগৎপুর জেলায় এক নাবালিকাকে তিনজন নরপশু মিলে একাধিকবার গণধর্ষণ করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তারপর নিজেদের অপরাধ যাতে প্রকাশ না পায় তার জন্য ওই নাবালিকাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল ধর্ষকরা। ইতিমধ্যেই অভিযুক্ত তিন জনের মধ্যে দুজনকে […]

ফের টলিউড সিনেমায় শারমান যোশি, এবার তাঁর নায়িকা বাংলাদেশি তানজিন তিশা

রূপালী পর্দায় ডেবিউ করছেন তিশা। তবে ঢালিউড নয়, টলিউডে। তবে চমক এখানেই শেষ নয়, সেই ছবিতে তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধবেন ‘থ্রি ইডিয়টস্’-খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশী

১০০ দিনের বকেয়া! সংসদে কেন্দ্রের দেওয়া তালিকায় নেই বাংলার নাম

নিজস্ব প্রতিনিধি : বারবার বাংলাকে বঞ্চিত করার অভিযোগ জানিয়ে আসছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন, বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ অর্থ রাজ্য পাচ্ছে না। এই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। এবার সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। ১০০ দিনের বরাদ্দ টাকা যে সকল রাজ্যকে দেওয়া হয়েছে , […]

‘ওবিসিদের বুঝতে না পারা বড্ড ভুল হয়েছিল’, বিস্ফোরক স্বীকারোক্তি রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: রাজধানী দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেস আয়োজন করেছিল ওবিসি মহা সম্মেলনের। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ অনেক প্রথম সারির নেতা নেতৃবৃন্দ। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় রাহুল বলেন যে এখন তাঁর অগ্রাধিকার হবে ওবিসিদের জন্য লড়াই […]

0:00