Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : দিলীপ ঘোষ এখন হটটপিক। তাঁকে নিয়ে বহু জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিগত কয়েকদিন ধরে বিজেপির বড় কোনও সভায় তাঁকে আর দেখতে পাওয়া যায় না। শুক্রবার মোদির সভায় তিনি উপস্থিত থাকবেন জানিয়েও থাকেননি। সেই দিন তিনি হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে। প্রথমে তাঁর সঙ্গে দেখা না হলেও পরে কথা বলেছেন তাঁর সঙ্গে।

বেশ কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন ২১ জুলাই বড় চমক রয়েছে। তারপর থেকেই জল্পনা আরও ছড়িয়েছে। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির এই নেতা? সেই সময়ে স্পষ্ট না করলেও দিল্লি থেকে ফিরে বিষয়টি জানিয়েছেন তিনি। শনিবারই কলকাতা ফিরেছেন দিলীপ ঘোষ।

বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ২১ জুলাই তিনি হাজির থাকবেন মঞ্চে। কিন্তু কোন মঞ্চে হাজির থাকবেন তিনি? দিল্লি থেকে ফিরে এসে তিনি জানিয়েছেন, ২১ জুলাই খড়্গপুরে একটি বড় সভা রয়েছে। বাংলায় যে সকল বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতেই এই সভা হবে। ওই সভাতেই বাজেট থাকবেন তিনি। অর্থাৎ শহীদ দিবসের দিন তার দলবদলের জল্পনায় ইতি টেনেছেন তিনি। প্রধানমন্ত্রীর সভার দিনে, দিল্লিতে বিশেষ কাজ নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় শোনা যাচ্ছিল, নিজের ভাষা নিয়ন্ত্রণ রাখার বার্তা দিতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিন ফিরে আসার পর তিনি জানিয়েছেন সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বভারতীয় সভাপতি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে।

রাজনৈতিক হিংসার কারণে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি সম্মান জানাতেই সভা হবে খড়্গপুরে। কলকাতায় শহীদ সমাবেশ করবে তৃণমূল। অন্য়দিকে খড়্গপুরে মৃত বিজেপিকর্মীদের শ্রদ্ধায় সভা করবে বিজেপি।

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

আসন্ন বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন…? কী বললেন দিলীপ ঘোষ

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

ফের মোদির সভায় ব্রাত্য, পাত্তাই দিলেন না দিলীপ ঘোষ

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘ঘাটালে বন্যা হলেই দেব-দর্শন হয়’, তৃণমূলের ‘নায়ক’ সাংসদকে খোঁচা দিলীপের

২৬ সালের ভোটের পর উপমুখ্যমন্ত্রী কে হবেন? বড় ইঙ্গিত দিলীপের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00