কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা কাণ্ডে তদন্ত কতটা এগিয়েছে, তার রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা করেছে পুলিশ। কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তের রিপোর্ট নিয়ে কোনো অভিযোগ নেই নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার আইনজীবী সূত্রে খবর, যে রিপোর্ট জমা পড়েছে, তাতে সন্তুষ্ট তাঁরা।

জানা গিয়েছে, গোপন জবানবন্দী ও মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। সেগুলো দেখেছেন বিচারপতি সৌমেন সেন। ইতিমধ্যে কসবার ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তদন্তপ্রক্রিয়া চলছে। সেই তদন্ত কতটা এগিয়েছে জানাতে রিপোর্ট জমা করা হয়েছে।

নির্যাতিতার আইনজীবী অরিন্দম জানা জানিয়েছেন, রিপোর্টের কপি দেওয়া হোক। সেখান থেকে জানা যাবে তদন্ত কোন পর্যায়ে রয়েছে। এই ঘটনায় তদন্ত আর কতটা এগিয়েছে, এই নিয়ে ১ মাস পর ফের রিপোর্ট দেবে পুলিশ। পুলিশের পাশাপাশি কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষও। এদিন হলফনামা জমা দেওয়ার কথা ছিল কসবা থানার। সেই মতো হলফনামাও জমা দেওয়া হয়েছে।

এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত রিপোর্টও জমা করতে বলা হয়েছিল। কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন? আগে অভিযোগ জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? সিসিটিভি বা অন্য নজরদারির ব্যবস্থা কেন করা হয়নি? সবটা নিয়েই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট জমা পড়েছে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]