আন্তর্জাতিক ডেস্ক : বিদেশের মাটিতে স্ত্রীর সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার (৮ জুলাই) তাঁর ৫৩ তম জন্মদিন। রাত ১২টায় লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। কর্মসূত্রে লন্ডনে থাকেন সৌরভকন্যা সানা। মেয়ের কাজের জন্যই স্ত্রীকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন মহারাজ। সেখানেই জন্মদিনও কাটালেন তিনি। মঙ্গলবারই তার ফিরে আসার কথা রয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার কলাকাতয় ফিরবেন প্রিন্স অফ ক্যালকাটা। এদিন বিকেলেই সিএবি-র পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার তাঁর কলাকাতায় ফেরার কথআ থাকলেও বিমান বিভ্রাটের কারণে তিনি ফিরছেন মঙ্গলবার। লন্ডনের আবহাওয়া খারাপ থাকার কারণে বিমান উড়তে লেট হয়। প্রায় ৪ ঘন্টা বিলম্ব হয় বিমানের। তাই স্ত্রী, বন্ধুদের সঙ্গে ৫৩ তম বছর জন্মদিনের প্রথম কেক কাটলেন তিনি।
সূত্রের খবর, লন্ডন থেকে ফিরে এদিন বাড়িতেই কাটাবেন দাদা। মা ও পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তবে সিএবির পক্ষ থেকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে ছোট্টো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বার্মিংহামে ভারত-ইংল্যান্ডের ম্য়াচে প্রথম ২দিন মাঠেই হাজির ছিলেন প্রিন্স অব ক্যালকাটা। তাঁর সঙ্গে লন্ডনে স্ত্রী ডোনা এবং আরও কয়েকজন বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। এদের সকলের সঙ্গে এক হোটেলে কেক কেটে জন্মদিন উপভোগ করলেন। মঙ্গলবার সকালেই ফিরেছেন কলকাতায়। বাড়িতেই দিনটি কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাঙালির আলাদা টান। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। আজ সেই আবেগের জন্মদিন।