ক্লাব বিশ্বকাপে অঘটন, আল-হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি ফিফা ক্লাব বিশ্বকাপ একের পর এক অঘটনের সাক্ষী হয়ে থাকছে। শুক্রবার (৪ জুলাই) রাতে শেষ চারে ওঠার  লড়াইয়ে ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শোরগোল ফেলে দেওয়া সৌদির ক্লাব আল হিলাল। সেমিতে অন্য ম্যাচে জয়ী চেলসির মুখোমুখি হবে ফ্লুমিনেন্স।

ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই নীরবতা পালন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর। তাঁদের কান্না অন্যদের চোখেও জল এনে দিয়েছিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে জোর লড়াই শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আল হিলাল। বেশ কয়েকটি আক্রমণ তুলে এনেছলেন রুবেন নেভেসরা। যদিও ফ্লুমিনেন্সের রক্ষণ ভেদ করে তেকাঠির নিচে বল রাখতে পারেননি। উল্টে প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে উঠে এসে আল-হিলালের জাল নড়িয়ে দলকে এগিয়ে দেন ফ্লুমিনেনসের ম্যাথাউস মার্তিনেল্লি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিলের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আল-হিলাল। বেশ কয়েকবার হানা দেয় ফ্লুমিনেন্সের দুর্গে। ৫১ মিনিটে আল-হিলালের সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে ম্যাচে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাব নামা হারকিউলিস আল-হিলালের রক্ষণকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময়ে বহু চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি আল-হিলাল। ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় রুবেন নেভেসদের।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ঠাঁই পেলেন কারা?

ইউরোপ সেরা পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

পেদ্রোর ম্যাজিকে ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

FIFA CLUB WORLD CUP: রোমাঞ্চকর ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিতে প্যারিস সঁ জঁরম

FIFA CLUB WORLD CUP: গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, শেষ চারে চেলসি

হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের শেষ আটে বায়ার্ন

FIFA Club World Cup: মেসিদের কাঁদিয়ে শেষ আটে পিএসজি

FIFA Club World Cup: অতিরিক্ত সময়ের গোলে জিতে শেষ আটে পালমেইরাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]