Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অবিস্মরণীয় কিছুর শুরু’, ‘রামায়ণ’-এ রণবীরের ফার্স্ট লুক দেখে মুগ্ধ আলিয়া

"কিছু জিনিসের জন্য শব্দের প্রয়োজন হয় না। এটি অবিস্মরণীয় কিছুর শুরু বলে মনে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারির বহু অপেক্ষাকৃত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ছবিটির ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত। এর আগে পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে একাধিক ছবি নির্মিত হলেও কিছু কিছু কারণে সে সমস্ত ছবি বিতর্কে জড়িয়েছে। তাই এবার নীতেশ তিওয়ারির উপর ভরসা। যদিও পরিচালক কথা দিয়েছেন যে, ছবিতে বিতর্কিত কোনও বিষয়বস্তু রাখবেন না। তবে ছবির কাহিনীর থেকেও বেশি আকর্ষণ হল, রাম-সীতার বেশে রণবীর এবং সাই পল্লবীকে দেখার। হ্যাঁ, এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। পাশাপাশি হনুমান হচ্ছেন সানি দেওল, দশরথ হচ্ছেন অরুণ গোভিল, কৈকেয়ী হচ্ছেন লারা দত্ত, সুর্পনখা হচ্ছেন রকুল প্রীত সিংহ এবং রাবণের স্ত্রী মন্দোদরী হচ্ছেন কাজল আগরওয়াল।

বড় তারকাদের নিয়ে তৈরি রামায়ণ দুটি ধাপে মুক্তি পাবে। প্রথমটি ২০২৬ সালে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে। যাই হোক, এখন রামায়ণের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে ভগবান রামের চরিত্রে রণবীরকে গাছ উঠতে দেখা গিয়েছে এবং রাবণের বেশে যশেরও এক ঝলক সামনে এসেছে। আর স্বামীকে রামের অবতারে দেখে উত্তেজিত হয়ে গিয়েছেন রণবীরের পত্নী আলিয়া ভাটও। তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কিছু জিনিসের জন্য শব্দের প্রয়োজন হয় না। এটি অবিস্মরণীয় কিছুর শুরু বলে মনে হচ্ছে। ২০২৬ সালের দীপাবলি – আমরা অপেক্ষা করছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

রবি দুবের স্ত্রী তথা অভিনেত্রী- প্রযোজক, সারগুন মেহতাও ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “২০২৬ সালের দীপাবলির অপেক্ষা করছি। আমার হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে। শুকর শুকর শুকর। জয় শ্রী রাম। ওম নমঃ শিবায়।” তবে, নির্মাতারা প্রথম ঝলকেই রবির লুক প্রকাশ করেননি। ভিডিওতে, রণবীরকে ঐশ্বরিক দেখালেও, যশকে ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছে। ভিডিওতে রাবণের মহানুভবতাকে পুরোপুরি মূর্ত করে তুলে ধরা হয়েছে। নেটিজেনরা তাদের লুকের প্রশংসা করছেন। তবে প্রথম ঝলকে রনবীর ও যশ ছাড়া আর কাউকে দেখা যায়নি।

৭৭ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার আলিয়া ভাটের প্রাক্তন সহকারী

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

ভাট থেকে কাপুর, স্বামীর পদবিতেই কানে-র মঞ্চে আলিয়া

দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া, কান থেকেই দিলেন সেই ইঙ্গিত

মহিলা কর্মচারীর জন্মদিন একসঙ্গে সেলিব্রেশন করলেন রণবীর-আলিয়া, ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা

অবাক কাণ্ড, বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই অটো-রিকসাতে চাপলেন আলিয়ার, হলটা কী?

‘বোটক্স করে মুখটা বেঁকিয়ে ফেলেছেন’, এবার কটাক্ষের পাল্টা জবাব আলিয়ার

টি-সিরিজ মালকিন দিব্যাকে ‘পাগল’ সম্বোধন করণের, পালটা আলিয়াকে খোঁচা অভিনেত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00