Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টি-সিরিজ মালকিন দিব্যাকে ‘পাগল’ সম্বোধন করণের, পালটা আলিয়াকে খোঁচা অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিপাড়ায় শুরু হয়েছে নয়া ক্যাট-কাইফ(Bollywood Controversy)। চিরাচরিত নিয়মে তাতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে বলিউড পরিচালক করণ জোহরের(Karan Johar)। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বলিউড অভিনেত্রী এবং টি-সিরিজের অন্যতম মালিক দিব্যা খোসলা কুমার(Divya Khosla Kumar)। করণ জোহরের পাশাপাশি অভিনেত্রী আলিয়া ভাটকেও‌(Alia Bhatt) তীব্র কটাক্ষে বিঁধেছেন দিব্যা। কিন্তু আচমকা কি এমন ঘটলো যাতে এই দুই পক্ষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি! এর নেপথ্যে রয়েছে এক বড়সড় কারণ।

আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচার্সে ভরা Vivo Y300 Plus 5g লঞ্চ হল ভারতে, দাম কত জানেন!

সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে, অভিনেত্রী আলিয়া ভাটের ছবি ‘জিগরা'(Jigra Movie Box Office) যার প্রযোজনা ও নির্মাণের দায়িত্বে ছিল খোদ করণ জোহরের সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’। আলিয়া সহ ছবির নিমার্তা ও কলাকুশলীদের দাবি, মাত্র দুই দিনের মধ্যেই প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এরপরই মূল বিতর্কের সূত্রপাত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রায় জনশূন্য একটি সিনেমাহলের ছবি পোস্ট করে দিব্যা লেখেন, জিগরা ছবির বক্স অফিসে সাফল্য নিয়ে আলিয়া ভাট যে তথ্য দিচ্ছেন তা একেবারে ভুয়ো। অভিনেত্রীর কথায়, ‘জিগরা ছবিটি দেখতে গিয়েছিলাম। দেখলাম পুরো হল ফাঁকা। আসলে যে যে হলে এই ছবি চলছে তার অধিকাংশই দর্শক শূন্য।’ দিব্যার এই পোস্ট দেখে আলিয়া ভাট কোনও প্রতিক্রিয়া না জানালেও নীরব থাকেননি করণ জোহর। অভিনেত্রীর নাম না করেই কটাক্ষের সুরে পরিচালক লেখেন, ‘পাগলদের পালটা জবাব দেওয়ার থেকে চুপ করে থাকাই শ্রেয়।’

এই ঘটনার প্রত্যুত্তরে দিব্যা লেখেন, ‘যারা সত্যিটা স্বীকার করতে ভয় পায় তাঁদের কাছে সত্যি কথাটা তেতো লাগবেই। তোমাদের মুখে না আছে কোনও জবাব, না আছে পিঠের শিরদাঁড়া।’ অভিনেত্রীর আরও দাবি, আলিয়ার ‘জিগরা’ ছবিটি তাঁর ছবি ‘সাভি’-র চিত্রনাট্য অনুকরণ করেছে। দিব্যার ছবি ‘সাভি’ মে মাসে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য এক রেখে শুধু স্বামী-স্ত্রীর জায়গায় ভাই-বোনের সমীকরণে বদলে ফেলা হয়েছে। দিব্যাকে ‘পাগল’ বলায় করণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে পরিচালক করণ জোহর এই পুরো বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ এবং দিব্যার প্রচারে থাকার কৌশল হিসেবে দাবি করেছেন। ফলে বিতর্কের জল আর কতদূর এগোবে সেই উত্তর আপাতত সময়ের হাতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00