Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া, কান থেকেই দিলেন সেই ইঙ্গিত

কানের দ্বিতীয় দিনে আলিয়াকে কালো অফ শোল্ডার শিমারি গাউনে অসাধারণ পোজ দিতে দেখা গিয়েছে। সঙ্গে নূন্যতম গহনায় ঝলমলিয়ে উঠেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত কানে আলোকিত হয়েছেন বলিউডের অনেক তারকা। অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন থেকে ঊর্বশী রাউতেলা, অদিতি হায়দার, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, করণ জোহর-সহ একাধিক বলিউড তারকা বিশ্বমানের কানের রেড কার্পেটে হেঁটেছেন। কিন্তু সকল তারকার তুলনায় কানের লাল গলিচায় বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিলেন বচ্চন বধূ ঐশ্বর্য। যিনি সাদা বেনারসি, মাথাভর্তি সিঁদুর পরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। অবশ্য মাত্র দুদিন থেকেই দেশে ফিরে এসেছেন অভিনেত্রী। এদিকে গতকাল কানে পৌঁছেছেন আলিয়া ভাট। ২০২৫ সালে কানে ডেবিউ হল আলিয়ার। একই দিনে দুই পোশাকে সজ্জিত হয়েছেন রণবীর ঘরণী। কখনও শুভ্র সাদা ফুল পোশাকে তিনি কানের রেড কার্পেটে হাঁটলেন। আবার কখনও লরিয়ালে ভারতীয় প্রতিনিধি হিসেবে কানো গাউনে সাজলেন। দুই পোশাকেই ভক্তদের মনে ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

তবে অভিনেত্রীর পোশাকের প্রশংসার পাশাপাশি যে জিনিসটা সকলের নজর কেড়েছিল সেটা হল আলিয়ার কালো পোশাকের ফাঁকে স্ফীতোদর। গুঞ্জন উঠেছে তিনি নাকি আবারও মা হতে চলেছেন। কানে নাকি বারবার পেট ঢাকছিলেন আলিয়া। যদিও একটু ঢিলেঢালা পোশাক বা একটি মোটা পেট দেখলেই অভিনেত্রীদের প্রেগন্যান্সির গুঞ্জন ওঠে। কানের দ্বিতীয় দিনে আলিয়াকে কালো অফ শোল্ডার শিমারি গাউনে অসাধারণ পোজ দিতে দেখা গিয়েছে। সঙ্গে নূন্যতম গহনায় ঝলমলিয়ে উঠেছিলেন তিনি। হালনা মেকআপে গ্ল্যামার যেন ফুটে উঠেছিল রাহার মায়ের। আলিয়ার চুলের স্টাইলও বেশ পছন্দ হয়েছে ভক্তকূলের। বরবারের মতো কানের রেড কার্পেটে নিজের অনবদ্য স্টাইল দিয়ে মন কেড়েছেন মহেশ কন্যা। এ আবহেই এবার অভিনেত্রীর দ্বিতীয়বার প্রেগন্যান্সির গুজব উঠল। রেডিটে আলিয়ার একটি ভিডিও দেখে নেটিজেনরা ভাবছেন যে, দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া।

২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয় আলিয়ার। একই বছরে মা হন তিনি। আলিয়ার কোল আলো করে আসে ফুটফুটে রাহা। এরপরে একটি সাক্ষাৎকার দ্বিতীয়বার গর্ভবতী হওয়া নিয়েও মুখ খুলেছিলেন আলিয়া। জানিয়ে ছিলেন, দ্বিতীয় সন্তানের জন্যে পরিকল্পনা করছেন তিনি। এর মধ্যেই অভিনেত্রীর দ্বিতীয়বার প্রেগনেন্সির গুঞ্জন উঠল। ভিডিওটি প্রকাশের পরেই ভক্তরা অনুমান করছেন যে, আবারও মা হতে চলেছেন আলিয়া। একজন লিখেছেন, আবারও মা হতে চলেছেন আলিয়া। অন্য একজন লিখেছেন, আলিয়া গর্ভবতী। আসলে অভিনেত্রী যখন পোজ দিচ্ছিলেন তখনই আলিয়ার টাইট ফিটিং গাউনে তাঁর পেট স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাতেই লোকজন অভিনেত্রীর গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন করছেন।তবে দ্বিতীয়বার প্রেগনেন্সি নিয়ে অভিনেত্রী কোনও প্রতিক্রিয়া জানাননি।

৭৭ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার আলিয়া ভাটের প্রাক্তন সহকারী

‘অবিস্মরণীয় কিছুর শুরু’, ‘রামায়ণ’-এ রণবীরের ফার্স্ট লুক দেখে মুগ্ধ আলিয়া

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

ভাট থেকে কাপুর, স্বামীর পদবিতেই কানে-র মঞ্চে আলিয়া

মহিলা কর্মচারীর জন্মদিন একসঙ্গে সেলিব্রেশন করলেন রণবীর-আলিয়া, ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা

অবাক কাণ্ড, বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই অটো-রিকসাতে চাপলেন আলিয়ার, হলটা কী?

‘বোটক্স করে মুখটা বেঁকিয়ে ফেলেছেন’, এবার কটাক্ষের পাল্টা জবাব আলিয়ার

টি-সিরিজ মালকিন দিব্যাকে ‘পাগল’ সম্বোধন করণের, পালটা আলিয়াকে খোঁচা অভিনেত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00