বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা উত্তাল রাজ্য। তারমধ্যেই ফের হাসপাতালের মধ্যে জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। আরজিকর ঘটনার ১০ মাসের মধ্যেই হাসপাতালের মধ্যে আরো একটি হেনস্থার অভিযোগ উঠেছে। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

জানা গিয়েছে, ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসক হেনস্থার অভিযোগ তুলেছেন এক ইন্টার্নের বিরুদ্ধে। তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অধ্যক্ষের কাছে জানিয়েছেন ও জুনিয়র চিকিৎসক। অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। মঙ্গলবার হাসপাতালের ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। বুধবারই বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, তাঁর কাছে হেনস্থার অভিযোগ এসেছে। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত জরুরি ভিত্তিতে বৈঠক রয়েছে। সেখানেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইন্টার্ন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার অপপ্রচার করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে। হেনস্থা করতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বেও আঁচ ফেলেছিল। সেই নক্কারজনক ঘটনার এক বছর কাটতে না কাটতেই কসবার কলেজে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন। সেই রেশের মধ্যেই ফের চিকিৎসক হেনস্থার অভিযোগ জেলায়।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]