বিতর্কিত সাধু কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলার, তদন্তে নামল‌ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : কার্তিক মহারাজের বিরুদ্ধে স্কুলে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক মহিলা। নবগ্রাম থানায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জমা পরার পরে  কার্তিক মহারাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ।

জানা গিয়েছে, এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়েছিলেন কার্তিক মহারাজ।  তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০১২ সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেন তিনি। স্কুলেরই আবাসনের ৫ তলায় থাকতে শুরু করেন। ধীরে ধীরে কার্তিক মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। এরপরেই মহিলা অন্তস্বত্তা হয়ে পড়েন। প্রায় ৬-৭ মাস মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কার্তিক মহারাজের। তারপর মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে  অভিযোগ। ওই মহিলার গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ।  বলা হয়, ঘটনার পর মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে।

১২ বছর পর অবশেষে ঘটনা সামনে এনেছেন। তাঁর কথায়,  অনেকেই এই ধরনের কথা প্রকাশ্যে বলতে পারেন না। ভয় পান। সম্মান নষ্ট হওয়ার আতঙ্ক থাকে। সাহস করে ১২ বছর পরে এই ঘটনা সামনে এনেছেন। অভিযুক্ত আরও অনেকের সঙ্গে এই ধরনের কাজ করতে পারেন বলে অভিযোগ। তাই তিনি বেলডাঙ্গা থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতহানী এবং ধর্ষণের অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগের  ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এখনও পর্যন্ত কার্তিক মহারাজের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তাঁর অনুগামীরা এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন।  রাজনৈতিকভাবে তাঁকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে।

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

সিনেমায় সুযোগ দেওয়ার নামে লাগাতার ধর্ষণ! টলিউডের ২ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ মডেলের

মেজরের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেল, মামলা গড়াল আদালতে

কুলতলিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ ও খুনের হুমকি, পলাতক অভিযুক্ত

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]