কুলতলিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণ ও খুনের হুমকি, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্ত আনোয়ার হোসেন সর্দারের বিরুদ্ধে  কুলতলি থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে গৃহবধূর সঙ্গে সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী যুবক আনোয়ার হোসেন সর্দারের। দীর্ঘদিন ধরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল আনোয়ার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করেছে বলে অভিযোগ। কিন্তু বার বার বলার পরেও বিয়ে করতে রাজি হয়নি সে। এরপর ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, নির্যাতিতা যাতে কাউকে কিছু না বলে তার জন্য ভয়ও দেখানো হয়েছে। কাউকে কিছু বললে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরেই কুলতলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা।

পুলিশের কাছে তিনি জানিয়েছেন, আনোয়ার হোসেন সর্দার তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। বিয়ের নামে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু তারপরেই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত আনোয়ার। কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কুলতলি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক অভিযুক্ত আনোয়ার। আনোয়ার হোসেন সর্দারের খোঁজো তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ আধিকারিকরা। প্রতিবেশী ও অভিযুক্তের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

সিনেমায় সুযোগ দেওয়ার নামে লাগাতার ধর্ষণ! টলিউডের ২ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ মডেলের

মেজরের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেল, মামলা গড়াল আদালতে

পরকীয়ার জের! বিয়ের এক বছরেই ডিভোর্স, বদলা নিতে স্বামী ও শ্বশুরকে হাঁসুয়ার কোপ

জেলবন্দি স্বামীকে জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]