Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গড়িয়াহাটে ভাড়াবাড়িতে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য। গড়িয়াহাটের ভাড়াবাড়ি থেকে ওড়িশার এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত পুলিশকর্মী সুব্রত কুমার সাহু ওড়িশার কেওনঝারের বাসিন্দা। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন তিনি। ট্রেনিং নিতে কলকাতায় এসেছিলেন। গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন সহকর্মী থাকতেন বলে জানা গিয়েছে। এই সহকর্মীরাই প্রথম তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেতে পায় বলে সূত্রের খবর।

মঙ্গলবার সারাদিন তাঁকে ঘর থেকে বের হতে দেখেননি সহকর্মীরা। ট্রেনিং-র জন্য সকলে গেলেও সুব্রতবাবু যাননি। সন্ধ্যের পর ভাড়া বাড়িতে ফিরেও তাঁকে দেখতে পাননি সহকর্মীরা। তখনই সন্দেহ হয় সকলের। দরজা খুলে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে সহকর্মীরাই খবর দেন গড়িয়াহাট থানায়। খবর পেয়ে দ্রেুত ঘটনাস্তেল হাজির হন গড়িয়াহাট থানার পুলিশ। দেহ উদ্ধরা করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু তিনি কেন আত্মঘাতী হয়েছেন, বিষয়টি জানা যায়নি।

আসল কারণ জানতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আদৌ ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন নাকি নেপথ্যে অন্যকোনও কারণ রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। কিন্তু ট্রেনিং-র জন্য কলকাতায় এসে আত্মহত্যা করলেন কেন সেই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00