দক্ষিণবঙ্গে প্রবেশ বর্ষার, ১৫ জেলায় লাল-কমলা সতর্কতা, কোন কোন জেলায় বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের ধাক্কায় বর্ষা প্রবেশ করেছে রাজ্যের বাকি অংশে। মে মাসের শেষলগ্নে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গে দেখা দেয়নি বর্ষারানী। অবশেষে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে সে। এবার রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি চলবে। প্রখর গরম থেকে স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত অনেকটাই হবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এবং পশ্চিম মেদিনীপুরের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সকল জেলাগুলোতে জারি করা হয়েছে লাল সর্তকতা। অন্যদিকে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

বর্ষার শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা শহর নয় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতায় একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।  এরজেরে নিচু জায়গায় জল জমতে পারে। পাশাপাশি তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য চলতি বছরে রাজ্যে প্রাক বর্ষা মরশুমে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া তরফ থেকে জানা গিয়েছে নিম্নচাপ যেটি তৈরি হয়েছে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে শক্তি বাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। এরফলে বোধ ও বৃহস্পতিবার ঝাড়খণ্ডেও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার নিম্নচাপটি খুব বেশি না এগোলেও এর সম্ভাব্য অভিমুখের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চল ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]