ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের মধ্যেই আত্মঘাতী ড্রোন নিয়ে এলো ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইজরায়েল সঙ্ঘাত চলছেই। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। ইজরায়েল যেমন তাদের গর্জন থামাতে চাইছে না, তামন ইরানও পিছু হঠতে চাইছে না। তারাও স্পষ্ট করেছে প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এই পরিস্থিতিতে আত্মঘাতী ড্রোন আনল ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই ড্রোনের নাম দিয়েছে ‘শাহেদ-১০৭’। সোমবার নতুন এই ড্রোনটি প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, এই ড্রোনটি শত্রুকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করতে সক্ষম। সেইভাবেই এই ড্রোনটি তৈরি করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী অভিযানের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হতে পারে।

সূত্রের খবর, ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত। ফলে ড্রোনটি প্রায় দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। সম্প্রতি এই ড্রোনের কিছু ছবি দেখা গিয়েছে। নতুন আবিষ্কার করা ড্রোনটি দেখতে অনেকটা শাহেদ-১০৭ এর মতো। সেটি ইজরায়েলি দখল করা এলাকার ওপর দিয়ে ‘অ্যারো ৩’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। এর থেকে স্পষ্ট, ইরানের এই নতুন ড্রোনটি ইজরায়েলের শক্তিশালী প্রতিরক্ষাকে ভেদ করে ভেতরে ঢুকে পড়তে সক্ষম হবে। এটি ইজরায়েলের ওপর খুব বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরানের পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য কর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ শীর্ষ সামরিক কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণের যোগ্য জবাব দিতে ইজরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরানও। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। যদিও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বল দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। যদিও তাতে আশ্বস্ত হতে পারেনি রাশিয়া, জার্মানি, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর শীর্ষ নেতারা।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]