Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট :  তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। স্থানীয় তৃণমূলকর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপও দেওয়া হয়েছে। কী কারণে এই খুন, কারাই বা এই হামলা চালিয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাতে আনার মোল্লা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামের হাজিবাগের মোড়ে কাছে গিয়েছিলেন। মৃত তৃণমূলকর্মীরা বাড়ির কিছুটা দূরেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, মোটরবাইকে চেপে আসে একদল দুষ্কৃতী। ওই তৃণমূলকর্মীকে দেখে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালানোর পরেই তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এতেও স্বস্তি পায়নি দুষ্কৃতীরা। তাঁর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। এরফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূলকর্মী। আচমকাই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে সুটিয়ে পড়েন তিনি। চায়ের দোকান থেকে সকলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই দ্রুত বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে কেন তাঁকে এইভাবে হত্যা করা হয়েছে? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি। পুলিশ ও পরিবারের অনুমান পুরাবো কোনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়ছেন তাঁরা ৩ রাউন্ড গুলির শব্দ পেয়েছিলেন। কারা এই ঘটনা ঘটাল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00