Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমায় দেশছাড়া করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় কথা বললেই জুটছে বাংলাদেশি তকমা। পাশাপাশি দেশছাড়া করা হচ্ছে বাংলায় কথা বলার কারণে। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিধানসভায় এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার সত্ত্বেও বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই পদক্ষেপকে ধিক্কার। বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের সমস্ত রাজ্যেই এই ধরনের কাজ করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

জানা গিয়েছে, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল মুম্বই পুলিশ। রাজ্য সরকারকে না জানিয়ে সীমান্ত দিয়ে তাঁদের পাকড়াও করে বাংলার প্রশাসনকে না জানিয়েই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়। সোমবার বিধানসভার অধিবেশনে বক্তৃতার সময় মহারাষ্ট্রের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা।

বিগত কয়েকমাসে ভুয়ো নথিতে ভারতে বসবাসকারীদের ধরপাকড় শুরু হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, অসম-সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। রবিবার মহারাষ্ট্রের ওই ঘটনার কথা প্রকাশ্যে আসে। তারপরেই সোমবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই তিন পরিযায়ী শ্রমিকের দু’জনের বাড়ি মুর্শিদাবাদে এবং এক জনের পূর্ব বর্ধমানে। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসার পর মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরিচয়পত্র দেওয়া হয়। কিন্তু তারপরেও তাঁদের পাঠিয়ে দেওয়া হয়।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00