ঘন কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি :  অবশেষে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মিলতে চলেছে স্বস্তি। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকায়। খুব জোরে বৃষ্টি না হলেও নেমেছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার আরও কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। রবিবার থেকে শুরু হয়েছে বর্ষণ।

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও রবিবার এবং বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার থএকে মালদহ ও ২ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বর্ষা প্রবেশ নিয়ে জানানো হয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিন পাঁচেকের মধ্যে দেশের আরও কিছু অংশের সঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করবে। ফলে গরম থেকে এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।

এই বছর নির্দিষ্ট সময়ে আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু সেখানেই মৌসুমী বায়ু থমকে যাওয়ায় দক্ষিণবঙ্গে বর্ষা আসছিল না। এবার সেই সমস্যা কাটিয়ে দক্ষিণবঙ্গেও বর্ষা আসতে চলেছে। তবে নির্দিষ্ট সময় চলে গিয়েছে। গত বছরের মত এই বছরও দেরি করেই দক্ষিণবঙ্গে বর্ষা আসছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]