Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান! অতিরিক্ত আদা খাচ্ছেন? বিপদে পড়তে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : মাথা ব্যথা কমাতে, বমি বমি ভাব দূর করতে অনেকেই আদা খেয়ে থাকেন। তুড়ি মেরে সমস্যার সমাধানও হয়। হৃদযন্ত্রকেও ভালো রাখতে আদার জুড়ি মেলা ভার। কেউ আদা চিবিয়ে খান, আবার কেউ কেউ ভরসা রাখেন আদা চায়ে। ঠান্ডা লাগলে বা গলা খুশ খুশ করলে আদা চা অনেকেই খেয়ে থাকেন। আদা চায়ের গুন অনেকটাই।

জ্বর হলে বা ঠাণ্ডা লাগলে বিস্বাদ মুখে আদা চা স্বাদ খুলে দেয়। এটি শরীরের জন্য ভালো। তবে আদা উপকারী হলেও বেশি পরিমাণে আদা খেলে হিতে বিপরীত হতে পারে। পুষ্টিবিদরা জানান, আদা রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয়। ফলে হিমোফিলিয়ার সমস্যা থাকলে আদা বিপজ্জনক হতে পারে।  হিমোফিলিয়া সাধারণত বংশগত রোগ। এই রোগে রক্ত জমাট বাঁধতে পারে না। বিশেষ এক প্রকার প্রোটিনের অনুপস্থিতির কারণেই এই অস্বাভাবিকতা। ছোটখাটো কাটাছেঁড়া থেকে অনেক বেশি রক্তপাত হয়। প্রাণঘাতীও হতে পারে।

হিমোফিলিয়ার ওষুধ খান, এমন রোগীরা বেশি আদা খেলে ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটে। ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেলে খুব বেশি আদা খাওয়া নিষেধ। কারণ আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয়। তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে।

অনেকে খুব কাশি হলে মুখে আদার টুকরো রাখেন। আদার রস গলায় পৌঁছলে খুসখুসে ভাব দূর হয়। কিন্তু অনেকেই জানেন না, বেশিক্ষণ আদার টুকরো মুখে রাখলে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে আদা না খাওয়াই ভালো। অতিরিক্ত আদা খেলে চোখ ও ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। কোনও  উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অতিরিক্ত আদা খেলে হার্টের সমস্যা, রক্তে শর্করার পরিমাণ কম হওয়ার মতো সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য অতিরিক্ত আদা খাওয়া ক্ষতিকর।

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

আচমকাই কমে যাচ্ছে রক্তচাপ? সতর্ক হন, কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

বর্ষায় এই শাক খান, ম্যাজিক দেখতে পাবেন নিমিষে

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

মাত্র ২০ মিনিট সূর্যের আলো গায়ে লাগান, একাধিক সমস্যা থেকে মিলবে মুক্তি

সুস্থ থাকতে রাতের খাবারে নজর দিন, নিয়ম মেনে খাবার খান

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00