নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন আলোচনা। ওয়ানডে-র (ODI) অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত শর্মা। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং জাতীয় নির্বাচক কমিটির মধ্যে রোহিতের ODI ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে রোহিত শর্মার অধিনায়কত্ব এবং তার পরবর্তী ক্রিকেট ক্যারিয়ার।
রোহিতের অবসর নিয়ে জল্পনা
গুঞ্জন শুরু হয়েছিল রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ODI ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। বোর্ডের এক আধিকারিকের কথায়, ‘আমাদের অনেকেই ভেবেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত ODI ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু রোহিত এবং নির্বাচকদের মধ্যে তার ODI ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা হয়নি।” এই নীরবতাই এখন নতুন করে প্রশ্ন তুলেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত নিজেই এই গুঞ্জনকে থামানোর চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন, “আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। যাতে কোনও গুজব না ছড়ায়, সেটা নিশ্চিত করতে চাই। অনেক ধন্যবাদ।” কিন্তু তার এই বক্তব্য সত্ত্বেও, BCCI-এর প্রধান নির্বাচক অজিত আগরকরর সঙ্গে তার কোনও আলোচনা না হওয়ায় অধিনায়কত্ব নিয়ে আলোচনা এখনও ঝুলে রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ পরেই শুরু হয় আইপিএল ২০২৫। এই ব্যস্ত সূচির কারণে BCCI এবং রোহিতএর মধ্যে ODI অধিনায়কত্ব নিয়ে কোনও আলোচনার সময় পাওয়া যায়নি।
ভবিষ্যতের অধিনায়ক: শুভমন নাকি শ্রেয়স
BCCI এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। শুভমন গিল-যিনি মাত্র ২৫ বছর বয়সে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন, তিনি ইতিমধ্যেই নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছেন। তার কম বয়স, দুর্দান্ত ফর্ম এবং ঠান্ডা মাথার স্ট্র্যাটেজি তাকে ODI দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে।
অন্যদিকে, শ্রেয়স আইয়ারের সাম্প্রতিক ফর্ম তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। শ্রেয়সের আইপিএলে পারফরম্যান্স এবং তার মাঠের কৌশল তাকে একজন সফল অধিনায়ক হিসাবে প্রমাণ করেছে। বিসিসিআই এখন এই দুই তরুণ খেলোয়াড়ের দিকে তাকিয়ে রয়েছে, যারা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারে।
নজরে ২০২৭ সালের বিশ্বকাপ
আরেকটি বড় বিষয় হল ২০২৭ সালে রয়েছে একদদিনের বিশ্বকাপ। এখনও দুই বছরেরও বেশি সময় আছে হাতে। ততদিনে রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। এই বয়সে তার ফর্ম এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুধু অধিনায়কত্ব নয়, এমনকি দলের প্রথম একাদশে তার জায়গা ধরে রাখাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। BCCI এখন থেকেই একটি নতুন পরিকল্পনা তৈরি করছে, যাতে দলের ভবিষ্যৎ নিরাপদ থাকে।
কী হবে রোহিতের ভবিষ্যৎ?
রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি। তার অধিনায়কত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং তার ব্যাটিং দিয়ে তিনি বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। BCCI এখন তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে, এমনকি শুভমন গিল বা শ্রেয়স আইয়ারের মতো খেলোয়াড়রা দায়িত্ব নিতে প্রস্তুত। তবে রোহিত কি এখনও ODI ফরম্যাটে নিজেকে প্রমাণ করবেন, নাকি তিনি নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দেবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।