Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রী নিয়ে সাইবেরিয়ার গহীন অরণ্যে নিখোঁজ বিমান, মস্কো জুড়ে তোলপাড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রী নিয়ে নিখোঁজ বিমান। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়ার এক বিবৃতি অনুসারে, ১০ জুন গভীর সাইবেরিয়ার গহীন অরণ্যে পাঁচজন যাত্রী নিয়ে একটি আন্তোনভ এএন-২ বিমান নিখোঁজ হয়েছে। এতে দুই পাইলটসহ পাঁচজন আরোহী ছিলেন। স্থানীয় জরুরি মন্ত্রকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি উত্তর-পশ্চিম রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের বনাঞ্চলের উপর বিপদ সংকেত জারি করেছিল।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে রোসাভিয়াতসিয়া জানিয়েছে, বনায়ন আকাশপথে পর্যবেক্ষণকারী বিমানটি শনাক্ত করার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। উদ্ধারের জন্য অন্য বিমান পাঠানো হয়েছে। সোভিয়েত যুগে ব্যাপকভাবে উৎপাদিত আন্তোনভ এএন-২ একটি একক ইঞ্জিনের বাইপ্লেন, যা কৃষি ও বনায়নের উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হত।

এমনিতেই পূর্ণ শক্তি দিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধবিরতি চাইলেও রাশিয়া রাজি নয়। কিছুদিন আগেই ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ১ লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা করেছে ব্রিটেন। তারা জানিয়েছে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লক্ষ ড্রোন দেওয়া হবে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য সাড়ে ৪০০ কোটি পাউন্ড রাখা হয়েছে। এর মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। এর জন্য ব্যয় হবে নয় নয় করে ৩৫ কোটি পাউন্ড। গত জানুয়ারি থেকে ১ লক্ষ ৪০ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরো ২৪ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। এই সময় ইউক্রেন যে টিকে রয়েছে তা ড্রোনের কল্যাণেই। রুশ আগ্রাসন মোকাবিলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। বলা ভাল, এর থেকেই শিক্ষা নিয়েছে গ্রেট ব্রিটেন। সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

সমঝোতায় না আসা পর্যন্ত কোনও চুক্তি নয়, বৈঠক থেকে বেরিয়ে জানালেন ট্রাম্প

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের, ৪০টির বেশি বিমান ধ্বংসের দাবি

‘এবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00