Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও নাম নেই। এ যুদ্ধ যেন অনন্তকাল ধরে চলছে। বর্তমানে পরিস্থিতি এমন যে রাশিয়া ইউক্রেন ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। আর এই ঘটনা ক্ষুব্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ। আগেই যুদ্ধবিরতি চেয়ে আমেরিকার দ্বারস্থ হয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়া তাতে কর্ণপাত করেনি।  এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান যে কোনও মূল্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আনতে চান। কিন্তু পুতিন প্রস্তুত নন। তাই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে রুশ রাষ্ট্রপ্রধানকে সতর্ক করেছিলেন যে রাশিয়া কিন্তু আগুন নিয়ে খেলছেন। এর ফল ভাল হবে না। এবার সেই সতর্কবাণীর জবাব দিলেন পুতিনের প্রশাসন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, “ট্রাম্প পুতিনকে সতর্ক করে বলেছেন যে তিনি আগুন নিয়ে খেলছেন। পাশাপাশি এও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই রাশিয়ার সঙ্গে কিছু খারাপ করতে পারে। আমি কেবল খারাপ বলতে বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্পও এটা বুঝতে পারবেন।”

আমেরিকা ও রাশিয়ার পরস্পরের বক্তব্য থেকে স্পষ্ট যে দুই দেশের মধ্যে সবকিছু মোটেই স্বাভাবিক নেই। এর আগে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে তীব্র আক্রমণ করে বলেছিলেন যে “ভ্লাদিমির পুতিনকে বুঝতে হবে যে আমি যদি না থাকতাম, তাহলে এতক্ষণে রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটে যেত। আর আমি খারাপ মানে সত্যিই খারাপ বলতেই চাইছি। তিনি আগুন নিয়ে খেলছেন।” এখানেই শডেশ নয় ট্রাম্প পুতিনকে উন্মাদও বলেছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মার্কিন রাষ্ট্রপ্রধান রুশ রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি, আমাদের সম্পর্ক ভাল। কিন্তু এখন তিনি রকেট ছুঁড়ছেন, বিভিন্ন শহর আক্রমণ করে গণহত্যা করছেন। এটা আমি মোটেও পছন্দ করি না। আমি জানি না ওই লোকটার কি হয়েছে। আমরা কথা বলছি আর তিনি কিভ সহ অন্যান্য শহরগুলিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করছেন। কিছু তো ভুল রয়েছেই। আমি এসব মোটেই পছন্দ করি না।”

ট্রাম্প বলেছিলেন যে, “রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভাল সম্পর্ক ছিল। কিন্তু তাঁর সঙ্গে এমন কিছু একটা ঘটেছে যে পুতিন একেবারে উন্মাদ হয়ে গিয়েছেন। ওরা কোনও কারণ ছাড়াই মানুষকে হত্যা করছেন। আমি কিন্তু কেবল সৈন্যদের কথা বলছি না। কোনও কারণ ছাড়াই ইউক্রেনীয় শহরগুলিতে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছোড়া হচ্ছে। আমি সবসময় বলেছি রাশিয়া পুরো ইউক্রেন চায়, কেবল ইউক্রেনের এক টুকরো নয়। সম্ভবত সেই তথ্যই সত্য প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি তা সত্যি হয় তাহলে রাশিয়া নিজের পতন নিজেই ডেকে আনবে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00