পাকিস্তানের হয়ে গুপ্তচরগিরি করতে ভারতীয় ইউটিউবারদের নিয়োগের দায়িত্বে এই সুন্দরী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতে থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করে পুলিশের জালে ধরা পড়েছে একের পর এক ব্যক্তি। শুরুটা হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে দিয়ে। তারপর ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারী সহ বিভিন্ন পেশার লোককে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে জসবীর সিং নামে আর এক ইউটিউবারকে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে সে বেশ জনপ্রিয়। তার সাবস্ক্রাইবার ১১ লক্ষেরও বেশি। এই গৌরচন্দ্রিকা করার কারণ হল, পাকিস্তানি আইএসআই চরবৃত্তির জন্য অধিকাংশ সময় বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। কিন্তু এই মাধ্যমটি কে যার দ্বারা যোগাযোগ হচ্ছে ইউটিউবারদের সঙ্গে?

সম্প্রতি, পাকিস্তানের লাহোরে একজন ‘ট্রাভেল এজেন্সি’ ব্যবসায়ীকে সেই ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ তিনি ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাকিস্তানে ভ্রমণে সহায়তা করেছিলেন এবং ইউটিউবারদের গুপ্তচর হিসেবে ব্যবহারের ভিত্তি তৈরি করেছিল। এই চরবৃত্তির নেপথ্যে থাকা মক্ষীরানি তিনিই।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর অধীনে কাজ করা, লাহোর-ভিত্তিক সংস্থা ‘জয়না ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম’ পরিচালনাকারী ব্যবসায়ী নশাবা শেহজাদ, সম্প্রতি গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার মতো ভারতীয় সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের পাকিস্তান ভ্রমণে সহায়তা করেছিল।

সূত্রের খবর, আইএসআই এই নশাবা শেহজাদের কোডনেম দিয়েছে ‘ম্যাডাম এন’। শেহজাদের নাম ভারতে গ্রেফতার হওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। তিনি কমপক্ষে ৫০০ গুপ্তচরের একটি বিশাল স্লিপার সেল নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছিলেন যারা ভারত জুড়ে ‘প্রকাশ্যে’ লুকিয়ে থাকতে পারে। শেহজাদের স্বামী পাকিস্তানি সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই ভারতে স্লিপার সেল নেটওয়ার্ক স্থাপনের জন্য নোশাবাকে নির্দেশ দিয়েছিল।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এবং ভারতে বসবাসকারী হিন্দু ও শিখদের প্রলুব্ধ করতেন নশাবা। সূত্রের খবর, তিনি গত ছয় মাসে প্রায় ৩,০০০ ভারতীয় নাগরিক এবং ১,৫০০ প্রবাসী ভারতীয় (এনআরআই) কে পাকিস্তান ভ্রমণে সহায়তা করেছিলেন।

শেহজাদের প্রভাব দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের ভিসা বিভাগেও ছিল। তিনি ফার্স্ট সেক্রেটারি (ভিসা) সুহেল কামার এবং কাউন্সেলর (বাণিজ্য) উমর শেরিয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। যার অর্থ ছিল যে তিনি যাকে চাইবেন তাঁকে তাৎক্ষণিকভাবে ভিসা প্রদান করতে হবে। নশাবার সঙ্গে আইএসআই অপারেটিভ এহসান-উর-রেহমান ওরফ দানিশেরও যোগাযোগ ছিল। দানিশ দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে ভিসা আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। জ্যোতি মালহোত্রার নাম গুপ্তচর হিসাবে সামনে আসার পর মে মাসে দানিশকে ভারত থেকে বহিষ্কার করা হয়।

ভারত থেকে পাকিস্তানে পর্যটক পাঠানোর কোনও ব্যবস্থা না থাকলেও বা ভারতীয় নাগরিকদের পর্যটন ভিসা দেওয়ার কোনও প্রক্রিয়া না থাকলেও, পাকিস্তানি হাই কমিশন ‘ম্যাডাম এন’-এর সুপারিশ এবং পৃষ্ঠপোষকতায় ভিজিটর ভিসা প্রদান করে আসছিল।

পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই-এর সঙ্গে তাঁর সংযোগ বোঝার আরও একটি উপায় রয়েছে। একমাত্র ম্যাডাম এনের ট্রাভেল এজেন্সি ‘জয়না ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম’ একমাত্র সংস্থা যারা পাকিস্তানে শিখ ও হিন্দু তীর্থযাত্রার আয়োজন করে। এই সংস্থা ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের সঙ্গে কাজ করে।

সূত্র জানায়, নশাদ শেহজাদ ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। সেই অর্থ পাকিস্তাণের হয়ে প্রচার করার জন্য এই গুপ্তচর তহবিলে ব্যবহার করত। তিনি সম্প্রতি দিল্লি এবং অন্যান্য শহরে কিছু ট্রাভেল এজেন্ট নিয়োগ করেছেন, যারা এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর কোম্পানির প্রচার করছেন।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]