‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কংগ্রেসের সংগঠন পুনর্জাগরণ অভিযান শুরু করার লক্ষ্যে একদিনের সফরে মধ্যপ্রদেশে গিয়েছেন রাহুল গান্ধি। মঙ্গলবার কংগ্রেস সাংসগ ভোপাল থেকে তৃণমূল স্তরে দলকে শক্তিশালী করার এবং কর্মীদের মধ্যে নতুন উৎসাহ সঞ্চারিত করার কাজ করছেন। আসন্ন ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে রাহুল গান্ধির এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন কংগ্রেস কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় রাহুল যুদ্ধবিরতি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন।

রাহুল গান্ধি তাঁর বক্তৃতায় ভারতীয় জনতা দল (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)কে আক্রমণ করে বলেন “আজ দেশে আদর্শের লড়াই চলছে। একদিকে কংগ্রেস পার্টি এবং সংবিধান, অন্যদিকে বিজেপি-আরএসএস যারা এই সংবিধান বাতিল করতে চায়। দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিজেপি ও আরএসএসের নিয়ন্ত্রণে চলে এসেছে। তারা সমস্ত প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে ধীরে ধীরে দেশের কণ্ঠরোধ করছে।”

রাহুল গান্ধি নিজের ভাষণে কংগ্রেসের প্রাথমিক লড়াই হিসাবে দুটি প্রধান বিষয়ের বর্ণনা করেছেন। প্রথমত, সংবিধানের সুরক্ষা দ্বিতীয়ত সামাজিক ন্যায়বিচারের পুনরুদ্ধার। তিনি বলেন, “সংসদ ভবনে আমি দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যাই ঘটুক না কেন, সংসদে বর্ণগত আদমশুমারি পাস হবে। এটি সামাজিক ন্যায়বিচারের প্রতি আমাদের সংকল্প।”

রাহুল কেন্দ্রীয় সরকার তথা বিজেপি ও আরএসএসকে পরোক্ষে কাপুরুষ বলে আক্রমণ করে বলেন, “আমি বিজেপি এবং আরএসএসের লোকদের খুব ভাল করে জানি। যদি তাঁদের উপর একটু চাপ প্রয়োগ করা হয়, তাঁরা ভয়ে পালিয়ে যান। আর যদি তা হয় তাহলে জানবেন সেটা বিরোধী দলের শক্তি ও জনগণের ঐক্যের ফলাফল।”

রায়বেরিলির সাংসদ নিজ বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ট্রাম্প আমেরিকা থেকে ফোন করে ইঙ্গিত দিলেন মোদিজী আপনি কি করছেন! মোদিজী, আত্মসমর্পণ করুন। মোদিজীও ‘হ্যাঁ স্যার’ বলে ট্রাম্পের নির্দেশ অনুসরণ করলেন।”

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উদাহরণ দিয়ে রাহুল গান্ধি বলেন, “আপনাদের হয়তো মনে আছে, তখন ফোন আসেনি, কিন্তু সপ্তম ফ্লাইট এসেছিল। সেই সময় ইন্দিরাজি বলেছিলেন, ‘আমি যা করতে হবে তাই করব’, এটাই পার্থক্য। এটাই তাঁদের চরিত্র, সকলেই একরকম। স্বাধীনতার সময় থেকে আত্মসমর্পণ পত্র লেখার অভ্যাস রয়েছে। কংগ্রেস দল আত্মসমর্পণ করে না। গান্ধিজী, নেহেরুজি, সর্দার প্যাটেল- এরা কেউ আত্মসমর্পণকারী মানুষ ছিলেন না। বরং পরশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন।”

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]