Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতীতে কারা জিতেছিল আইপিএল শিরোপা? রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিলের অষ্টাদশ সংস্করণের শিরোপা দখলের লড়াইয়ে মঙ্গলবার (৩ জুন) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। দুই দল এর আগে ফাইনালে পৌঁছলেও শিরোপা জিততে পারেনি। ফলে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক অতীতে কারা কারা শিরোপা দখল করেছিল।

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে বাজিমাত করেছিল শ্যেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস। ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল। পরের বার অর্থা‍ৎ ২০০৯ সালে ডেকান চার্জার্স। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা দখল করেছিল। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনিদের চেন্নাই সুপার কিংস। পরেরবারও টানা দ্বিতীয়বার ট্রফি জিতেছিল চেন্নাই। আইপিএলের পঞ্চম সংস্করণে বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল শাহরুখ খানের দল।

২০১৩ সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার শিরোপা জয় করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরের বছর ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৫ সালে দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৬ সালে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৭ সালে ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছিল মুম্বই। ২০১৮ সালে সাত বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০১৯ এবং ২০২০ সালে টানা দু’বার শিরোপা জয় করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে জিতেছিল চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে প্রথমবার আইপিএল খেলতে নেমে শিরোপা জয় করেছিল হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। ২০২৩ সালে পঞ্চমবারের মতো ট্রফি জিতেছিল চেন্নাই। গতবার অর্থা‍ৎ ২০২৪ সালে তৃতীয়বার শিরোপা জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স।

পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। তিন বার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স একবার করে শিরোপা জিতেছে। দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও শিরোপা জয় করতে পারেনি।

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00