কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হলো। আগামী  আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে দেখা যাবে না দলের প্রধান কোচ তথা প্রাক্তন ভারতীয উইকেটরক্ষক চন্দ্রকান্ত পণ্ডিতকে। শাহরুখ খানের দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সমাজমাধ্যমে এ কথা ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স।

২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক। প্রথম শ্রেণির ক্রিকেটে কোচ হিসবে সফল চন্দু পণ্ডিতের উপর আস্থা দেখিয়ে কেকেআর কর্তৃপক্ষ যে ভুল করেনি তা গত বছরই প্রমাণ হয়েছিল। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে আইপিএল জিতেছিল শাহরুখ খানের দল।

যদিও চলতি মরসুমে আইপিএলে জঘন্য পারফরম্যান্স করেছে কেকেআর। গতবারের চ্যাম্পিয়নরা এবার প্লেঅফেই পৌঁছতে পারেনি। ফলে প্রধান কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিতের মেয়াদ যে বেশিদিন নেই, তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটল। কেকেআরের সঙ্গে চন্দু পণ্ডিতের বিচ্ছেদের জল্পনাতেই সিলমোহর পড়ল। সমাজমাধ্যমে কেকেআরের তরফে এক পোস্টে জানানো হয়েছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে ২০২৪ সালে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। ভবিষ্যতের জন্য আমাদের শুভ কামনা থাকল।’

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

অতীতে কারা জিতেছিল আইপিএল শিরোপা? রইল তালিকা

আইপিএলে ফিরছেন না এই বিদেশি ক্রিকেটার, জোর ধাক্কা কেকেআর টিমে

“বাকি ম্যাচ জিততে চাইলে…” KKR–এর ওপেনিং জট কাটাতে দাওয়াই সুরেশ রায়নার

আন্দ্রে রাসেলকে কী ঠিকভাবে ব্যবহার করতে পারছে না কেকেআর! গুঞ্জন ক্রিকেট মহলে

কেকেআরের লজ্জাজনক হারের দিনেই রেকর্ড সুনীল নারাইনের

শীর্ষে গুজরাত, তলানিতে চেন্নাই, কোন দল কোথায় দাঁড়িয়ে দেখে নিন-

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]