‘মহাভারত’-ই শেষ কাজ, তবে কী অবসরের পথে আমির? গুঞ্জন তুঙ্গে

সেখানে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যদি তিনি তার শেষ ছবি বানান, তাহলে এটি কেমন হবে? তখন অভিনেতা তার স্বপ্নের 'মহাভারত'-এর কথা বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ তিনবছর পর ‘সিতারে জমিন পার’-এর মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পরে চলচ্চিত্র থেকে বিদায় নেবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মত পাল্টে ‘সিতারে জমিন পার’-এর ঘোষণা দেন অভিনেতা। এখন শোনা যাচ্ছে, পাকাপাকিভাবেই চলচ্চিত্র জগত থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করছেন আমির খান। শেষ ছবি সম্ভবত ‘মহাভারত’। আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে আমিরের নতুন ছবি ‘সিতার জমিন পার’ মুক্ত। এটি তাঁর হিট ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। ছবিতে অভিনেতা একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই অভিনেতা তাঁর ছবির প্রচারও শুরু করেছেন। ছবির ট্রেলারও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি আমির রাজ শামানির পডকাস্টে হাজির হয়েছিলেন।

যেখানে তিনি তাঁর জীবন এবং কেরিয়ার সম্পর্কিত অনেক বিষয়ে কথা বলেছেন। সেখানে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যদি তিনি তার শেষ ছবি বানান, তাহলে এটি কেমন হবে? তখন অভিনেতা তার স্বপ্নের ‘মহাভারত’-এর কথা বলেন। এবং জানান, ‘সিতার জমিন পার’ মুক্তির পর তিনি ‘মহাভারত’ তৈরির কাজ ধরবেন। তবে এর পরে তিনি আর কোনও প্রকল্প করতে পারবেন না। আমির জানিয়েছেন, ‘সিতারে জমিন পার মুক্তির পর আমি মহাভারতে কাজ করব। আমার মনে হয় হয়তো এটা আমার শেষ প্রজেক্ট হবে। যার পরে, আমি আর কোন প্রজেক্ট করতে পারব না। কারণ সেই প্রকল্পটি এত বড়, হবে, অনেক স্তর থাকবে এবং আবেগ থাকবে তাই এই ছবিটি আমার দেওয়া শ্রেষ্ঠ কাজ হবে বলিউডের। পৃথিবীতে যা কিছু আছে, সব মহাভারতে পাবেন।’

তবে আমির আরও বলেছেন যে, ‘আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই। কিন্তু একটা জিনিসই আমার মনে হচ্ছে যে, মহাভারত তৈরির পর, আমি হয়তো আর কোনও ছবি তৈরি করতে পারব না।’ আমির ছাড়াও, বিখ্যাত তেলেগু পরিচালক এস.এস. রাজামৌলিরও স্বপ্ন আছে ‘মহাভারত’ ছবিটি একবার বানানোর। তিনি অনেক সাক্ষাৎকারেও এই কথা উল্লেখ করেছেন। এদিকে কয়েক সপ্তাহে আগেই প্রকাশ্যে এসেছে যে, পরিচালক এস.এস. রাজামৌলি ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন। তিনি তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআরকে ছবিতে নিতে চান। এর কয়েকদিন পরেই খবর আসে যে, আমির খান ও রাজকুমার হিরানি দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন। তিনি এর জন্য সম্পূর্ণ গবেষণাও করেছেন।এদিকে আমির বর্তমানে তাঁর নতুন প্রেমের জন্যে খবরে রয়েছেন। তিনি তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে প্রেমের শিলমোহর দিয়েছেন। এবং তাঁদের দুটিকে প্রায়শই একইসঙ্গে দেখা যায়।

শুটিং হয়েছিল ‘লগান’-এর, ২৫ বছর পর সেই গ্রামে হাজির আমির

২৫ জন IPS অফিসার আমিরের বাড়িতে কী করছেন? অবশেষে উত্তর দিল অভিনেতার টিম

আমিরের বাড়িতে ২৫ জন আইপিএস অফিসার, আবারও কী আইনি বিপাকে সুপারস্টার?

সিনেমা নয়, ‘মহাভারত’ এবার সিরিজে, নতুন অভিনেতাদের সুযোগ দেবেন আমির

ভারতের পতাকা সরালেই পাকিস্তানে মুক্তি পাবে ‘দঙ্গল’, জবাবে কী বলেছিলেন আমির?

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

প্রেমিকার হাত ধরে চিনের কমেডি উৎসবে আমির, তাঁদের রসায়নে মুগ্ধ নেটমহল

ঠিক যেন থ্রি ইডিয়টসের গল্প, চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শে মায়ের প্রসব করাল ১৩ বছরের খুদে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]