সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর :  সোদপুর নাটাগড় মহেন্দ্রনগরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এটি আত্মহত্যা, নাকি খুন মৃত্যু নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। দুজনের মৃত্যু অত্যন্ত রহস্যজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোদপুর নাটাগড়ে রহস্যজনকভাবে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলেন শেখর সামন্ত (৬৫) এবং মনিকা সামন্ত (৫৭)। রবিবার সকাল থেকে বাড়ির বাইরে দেখতে পাওয়া যায়নি বৃদ্ধ দম্পতিকে। সেই কারণেই প্রতিবেশী ও বাড়ির অন্যরা ডাকাডাকি শুরু বকরেন। কিন্তু কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। এরপরেই পুলিশে খবর দেয় তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছেছে ঘোলা থানার পুলিশ। দরজা ভেঙে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এসে মৃত দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কেন তারা আত্মহত্যা করেছে তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

এলাকার বাসিন্দারাও তাজ্জব হয়ে গেছে এই দম্পতির রহস্যজনক মৃত্যু ঘটনায়। মৃতের ভাই এবং ভাইপো জানিয়েছেন, ওই বৃদ্ধ দম্পতির কোনও আর্থিক সমস্যা ছিল না। দুজনের অন্য কোনো সমস্যা ছিল বলে জানা নেই। মনিকা সামন্ত নার্ভের ওষুধ খেত। শারিরীক সমস্যা ছিল বয়সজনিত কারণে। এছাড়া আর কোন সমস্যা ছিল না তাদের। তবে কেন তারা এই পথ বেছে নিয়ে, তা নিয়ে চিন্তায় রয়েছে প্রতিবেশীরা। ঘোলা থানার পুলিশ তদন্ত করে দেখছে এটি আত্মহত্যা না কেউ সম্পত্তির লোভে মেরে ফেলেছে। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাড়ির লোকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]