পাক এজেন্টদের সঙ্গে সম্পর্ক ছিল, অবশেষে স্বীকার গুপ্তচর জ্যোতির

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতো। পাকিস্তান ভ্রমণকালে সে আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিল। এতদিন এটা অভিযোগের পর্যায়ে ছিল। এবার নিজ মুখে স্বীকার করল জ্যোতি।

পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করে নিয়েছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ক্রমাগত জেরায় সে জানিয়েছে, নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

জ্যোতিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে একইসঙ্গে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, আইবি এবং হরিয়ানা পুলিশের একটি দল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, জ্যোতি তাঁদের বলেছে যে সে ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের আগে ভিসার জন্য হাই কমিশনে গিয়েছিল। সেখানেই প্রথম তার এহসার দার ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ হয়। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারত যখন সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তখন ভারত থেকে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হয়।

জ্যোতিকে পাকিস্তানি গোয়েন্দারা নিজেদের অ্যাসেট হিসাবে গড়ে তুলেছিল। জ্যোতি শুধু তাদের তথ্য দিত। আর সরাসরি যোগাযোগ করতেন পিআইওদের সঙ্গে। জ্যোতির মাধ্যমে অন্যান্য ইউটিউব ইনফ্লুয়েনসাররাও পিআইওদের সঙ্গে যোগাযোগ করতেন। জ্যোতি ‘একাধিকবার’ পাকিস্তান ও একবার চিনে গিয়েছিল।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার সময় জ্যোতি মালহোত্রার গতিবিধি সম্পর্কে জানতে খতিয়ে দেখা হচ্ছে তার ল্যাপটপ। জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং ভিডিও পোস্ট  হয়েছে। তার মধ্যে অধিকাংশতেই জঙ্গিদেশের গুনগান গাওয়া হয়েছে। একটি ছবির ক্যাপশনে আবার ঊর্দূতে লেখা হয়েছে ‘ইশক লাহোর’।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]