বুদ্ধ পূর্ণিমায় কালনা বৌদ্ধমঠে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পূর্ব বর্ধমানের কালনার বৌদ্ধ মঠে গৌতম বুদ্ধকে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের। সোমবার বৌদ্ধমঠে পৌঁছে যান মন্ত্রী। সেখানে গিয়ে ফুল, মিষ্টি, ফল দিয়ে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানান। মোমবাতি জ্বালিয়ে শান্তির বার্তাও দিয়েছেন তিনি।

ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালন হয় বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর শিক্ষাতেই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণা করতে শিখিয়েছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এদিন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বৌদ্ধমঠে হাজির হন। তাঁরা সকলেই দিনটি উদযাপন করেন।

বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধম শরণম গচ্ছামি মন্ত্রকে পাথেয় করে পূর্ব বর্ধমানের কালনার আমলাপুকুরের বৌদ্ধমঠে বুদ্ধ জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের  মন্ত্রী  স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্টজন। কালনায় বহু বৌদ্ধ পরিবার রয়েছে। কালনার আমলাপুকুরের বৌদ্ধমঠে এদিন সকাল থেকে ভিড় জমান বহু সাধারণ মানুষ।

নৃশংসতার শিকার কালনার নাবালক, নির্যাতনের জেরে হারিয়েছে হাঁটার ক্ষমতা!

তাঁতিদের থেকে ১ কোটি টাকার কাপড় কিনবে তন্তুজ

হরিণঘাটাতে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন

দেবীর নাম মিলিয়ে গ্রামের নাম, এখানে দণ্ডি কেটে জগদ্ধাত্রী মায়ের পুজো দেন ভক্তরা

‘আমায় বাঁচতে দেবে না…’, মাকে ফোন করার পরেই উদ্ধার ছাত্রীর নিথর দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]