ট্যাবলেট ভেবে গিললেন ছিপি, ডাক্তারের হাতযশে বাঁচল বৃদ্ধার প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল দিয়ে ওষুধ খাবেন, যেমনটা সাধারণত হয় আর কি। ৬৮ বছরের বৃদ্ধা লাহাসো দেবীও তাই প্রথমে মুখে জল দিলেন, তারপর ট্যাবলেট। বুঝতেই পারলেন না ট্যাবলেট ভেবে কীভাবে বোতলের ছিপি মুখে দিয়ে দিয়েছেন। গিলতে গিয়ে সেই ছিপি আটকে গেল শ্বাসনালীর কাছে। ঘরে বেশ কয়েকবার বের করার চেষ্টা করেও যখন হল না তখন গেলেন কেপিসি হাসপাতালে। আউটডোরে চিকিৎসক দেখার আগেই শুরু হল শ্বাসকষ্ট।

চিকিৎসকরা পরীক্ষা করে বুঝলেন পরিস্থিতি ভাল নয়। এন্ডোস্কপি করে দেখা গেল বোতলের ছিপি আটকিয়ে রয়েছে ল্যারিঙ্গসের দোরগোড়ায়। এমন হলে তো শ্বাসনালীই বন্ধ হয়ে গিয়ে যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যাবে। এদিকে ছিপিটি এমন ভাবে আটকে রয়েছে তাতে যেভাবে ব্রঙ্কোস্কোপি বা ল্যারিঙ্গোস্কোপি করে বের করা হয় তাও করা যাবে না।

সময় নষ্ট না করে মহিলার অস্ত্রোপচারের শুরু করেন যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ দ্বৈপায়ন মুখোপাধ্যায়। তাঁর হাতযশেই অবশেষে গলা থেকে বেরিয়ে আসে বোতলের ছিপি। আপাতত ভাল আছেন লাহাসো দেবী।

লাহোসা দেবী বাপুজিনগরের বাসিন্দা। বুধবার সকালে এই ঘটনাটা ঘটে।  ইএনটি–র ওই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘অজান্তে ছিপি গিলে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়েছিল ওঁর। দীর্ঘ কেরিয়ারে এমন রোগী এই প্রথম দেখলাম। ভয় ছিল, ছিপিটি ফরসেপ দিয়ে বের করতে গেলে পিছলে শ্বাসনালীর আরও গভীরে না চলে যায়! তাই একটি হিঞ্জ ব্যবহার করে সন্তর্পণে সেটি বের করে নেওয়া হয় অল্প সময়ের মধ্যেই।’

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]