ভারত-পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

বর্তমানে ৭২ বছর বয়সী ইমরান খান একাধিক অভিযোগের ভিত্তিতে রাওয়ালাপিন্ডির আদিয়ালা জেলবন্দী। কিন্তু PTI-এর করা এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি করেছিল তাঁর দল PTI তথা তেহরিক-ই-ইনসাফ। তারা দাবি করেছিল যে, ইমরান খান কারাগারে বন্দী, যে কোনও সময় ড্রোন হামলা হতে পারে। এমন পরিস্থিতিতে ইমরান খানকে জেল থেকে বের করে আনা খুবই গুরুত্বপূর্ণ। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দল একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছিল যে, ইতিমধ্যেই এই আবেদন নিয়ে খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ইসলামাবাদ হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

আবেদনে বলা হয়েছিল যে, ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং জাতীয় সম্প্রীতির স্বার্থে ইমরান খানকে প্যারোলে অবিলম্বে মুক্তি দেওয়া প্রয়োজন। বর্তমানে ৭২ বছর বয়সী ইমরান খান একাধিক অভিযোগের ভিত্তিতে রাওয়ালাপিন্ডির আদিয়ালা জেলবন্দী। কিন্তু PTI-এর করা এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করার আবেদনটি ইসলামাবাদ হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। তবে এ নিয়ে শুনানির পথ সুগম রয়েছে। তবে এখনও আদালত চত্বর ছাড়েননি পিটিআই প্রতিষ্ঠাতার বোনেরা। সেখানে আলেমা খান, নওরীন খানুম এবং ডঃ উজমা-সহ বেশ কয়েকটি সিরিয়র PTI নেতাদের দেখা গিয়েছে। এদিকে বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট (LHC) জিন্নাহ হাউস হামলাসহ মোট আটটি মামলায় ইমরান খানের জামিন আবেদনের শুনানি স্থগিত করেছে।

প্রসঙ্গত, বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। বিগত ২ দশকে ভারতের উপর এটাই সবচেয়ে বড় হামলা পাকিস্তানের। এরপরেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি লেনদেন বন্ধ করেছে ভারত। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, পাক তারকাদের নিষিদ্ধ করেছে, তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে সকলের অজান্তে মঙ্গলবার (৭ মে) ভারতের আত্মঘাতী বিমান হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার এই সাফল্যে খুশি হয়েছেন পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী সকলেই।এদিকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে পাকিস্তান ৮-৯ মে রাতে ভারতের পশ্চিম সীমান্তে একাধিক আক্রমণের চেষ্টা করেছে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (Loc) বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু ভারতীয় সেনা সমস্ত ড্রোণ আক্রমণ সফলভাবে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হতাশ পাকিস্তান বৃহস্পতিবার জম্মু কাশ্মীর থেকে জয়সলমীর পর্যন্ত ভারতের প্রায় ১৫টি শহরকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু ভারতীয় সেনার আক্রমণে থিতু হতে বাধ্য পাক-সেনা।

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

ঈদের নমাজ পড়তে পারলেন না আদিয়ালা জেলে বন্দি ইমরান খান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

বাবরদের লজ্জাজনক পারফরম্যান্সের জন্য ‘জেলবন্দি’ ইমরানকে কাঠগড়ায় তুললেন পিসিবি’র প্রাক্তন সভাপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]